ঢাকা ০৭:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

উপভোগ নয়, পাওয়ার প্লেতে বোলিং মেহেদীর কাছে চ্যালেঞ্জ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:০৭:২৮ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪
  • ১১০ বার
স্পিনার হলেও পাওয়ার প্লেতে বোলিংটা নিয়মিতই করতে হয় শেখ মেহেদী হাসানকে। বিশেষ করে টি-টোয়েন্টি ক্রিকেটে। কুড়ি ওভারের ক্রিকেটে বোলারের জন্য ইনিংসের সবচেয়ে কঠিন সময় পাওয়ার প্লে।

স্পিনার হলে তো কথাই নেই।

এটাকে চ্যালেঞ্জ হিসেবে দেখেন বাংলাদেশ দলের মেহেদী। বিশ্বকাপ সামনে রেখে যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে ক্রিকেটারদের নিয়ে বিসিবির ধারাবাহিক ‘দ্য গ্রিন রেড স্টোরির’ এবারের পর্বে পাওয়ার প্লেতে বোলিং নিয়ে অফ স্পিনার মেহেদী বলেন, ‘উপভোগ করার থেকে চ্যালেঞ্জটা অনেক বেশি ওখানে (পাওয়ার প্লে)। যেহেতু পাওয়ার প্লেতে টি-টোয়েন্টি ক্রিকেট, রানের খেলা। তো এখানে যত কম রানে আটকানো যায় বোলিং করে, ওই চ্যালেঞ্জটা বেশি থাকে।
উপভোগ থেকে কঠিন পরিস্থিতি থাকে পাওয়ার প্লেতে।’তবে উপভোগ করতে পারলে দলের জন্য লাভ বলেও মনে করেন মেহেদী, ‘উপভোগটা একদমই থাকে না, ওখানে যদি উপভোগটা করতে পারি, তাহলে দলের সুবিধা বেশি হয়।’ এবারের বিশ্বকাপে আরো ভালো পারফরম্যান্স করতে চান মেহেদী, ‘ব্যক্তিগত চ্যালেঞ্জ আছে (বিশ্বকাপে)। প্রথম রাউন্ড শেষ করে পরের রাউন্ডে যাওয়া।

ব্যক্তিগতভাবে  আমি যেভাবে পারফরম্যান্স করি, ওভাবে করতে চাই না বিশ্বকাপে। এর থেকে ভালো, আরো ভালো পারফরম্যান্স করতে চাই।’ 

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

উপভোগ নয়, পাওয়ার প্লেতে বোলিং মেহেদীর কাছে চ্যালেঞ্জ

আপডেট টাইম : ০৭:০৭:২৮ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪