ঢাকা ০৭:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

কোহলির ৮ বছরের রেকর্ড ভাঙলেন অভিষেক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:১৮:০৩ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪
  • ১১৫ বার

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রেকর্ড গড়েছেন অভিষেক শর্মা। সানরাইজার্সের এই বাঁহাতি ওপেনার ভেঙে দিয়েছেন বিরাট কোহলির আট বছরের পুরোনো রেকর্ড।

রোববার পাঞ্জাব কিংসের বিপক্ষে ২৮ বলে ৬৬ রানের ইনিংস খেলেছেন তিনি। মাত্র ২১ বলে করেছেন অর্ধশতরান। ইনিংসে ৫টি ছক্কা মারেন এ বাঁহাতি ব্যাটার। লিগ পর্ব শেষে  ৪১টি ছক্কা মেরেছেন অভিষেক শর্মা। আইপিএলের ইতিহাসে এক মৌসুমে সবচেয়ে বেশি ছক্কা মারা ভারতীয় ব্যাটার এখন তিনি। পেছনে ফেলেছেন কিং কোহলিকে।

এর আগে কোহলি এই রেকর্ডের মালিক ছিলেন। ২০১৬ সালে তিনি ৩৮ ছক্কা মেরেছিলেন। চলতি মৌসুমে অবশ্য নিজের রেকর্ড নিজেও ভাঙতে পারেন কোহলি। এবার এখনো পর্যন্ত ৩৭ ছক্কা হাঁকিয়েছেন তিনি। অর্থাৎ প্লে-অফে এলিমিনেটরে দুটি ছক্কা মারলেই নিজের রেকর্ড ভেঙে ফেলবেন বিরাট। খবর আনন্দবাজার অনলাইনের।

দেশি-বিদেশি মিলিয়ে এক মৌসুমে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড রয়েছে ক্রিস গেইলের। ২০১২ সালে ৫৯ ছক্কা মেরেছিলেন তিনি। ২০১৩ সালে ৫১ ও ২০১১ সালে ৪৪ ছক্কা মেরেছিলেন গেইল। এরপর রয়েছেন কলকাতা নাইট রাইডার্সের আন্দ্রে রাসেল। ২০১৯ সালে ৫২ ছক্কা মেরেছিলেন তিনি। ইংল্যান্ডের জস বাটলার ২০২২ সালে ৪৪টি ছক্কা মেরেছিলেন।

অভিষেক শর্মা ব্যাট হাতে ১৩ ম্যাচে তিনটি হাফসেঞ্চুরিতে ৪৬৭ রান করেছেন। ৩৮.৯২ গড় ও ২০৯.৪১ স্ট্রাইক রেটে রান করেছেন তিনি। হায়দরাবাদের প্লে-অফে ওঠার নেপথ্যে বড় ভূমিকা নিয়েছেন অভিষেক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

কোহলির ৮ বছরের রেকর্ড ভাঙলেন অভিষেক

আপডেট টাইম : ০৭:১৮:০৩ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪