ঢাকা ১২:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা ‘ভালো হয়ে যাও মাসুদ’, আলোচিত বিআরটিএ কর্মকর্তা এবার ঢাকায় বদলি

ওসমানী বিমানবন্দর সম্প্রসারণ কার্যক্রমে বাধা কাটলো

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০৪:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২০
  • ২৭৬ বার

হাওর বার্তা ডেস্কঃ সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পের কাজের জন্য আহ্বান করা দরপত্রের কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করেছে আপিল বিভাগের চেম্বারজজ আদালত।

হাইকোর্টের আদেশ স্থগিত হওয়ায় দরপত্র প্রক্রিয়ার পরবর্তী কার্যক্রম চালাতে আইনগত বাধা নেই বলে জানিয়েছেন আপিল বিভাগে আবেদনকারীদের আইনজীবী মো. মেহেদী হাসান চৌধুরী।

একই সঙ্গে আগামী ২৬ ফেব্রুয়ারি শুনানির জন্য আবেদনটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেয়া হয়েছে।

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে বেসমারিক বিমান পরিবহন ও পর্যটন সচিবসহ দু’জনের করা আবেদনের শুনানি নিয়ে বুধবার (১৯ ফেব্রুয়ারি) আপিল বিভাগের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর চেম্বারজজ আদালত এ আদেশ দেন।

আদালতে আবেদনকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. মেহেদী হাসান চৌধুরী। অন্যদিকে রিট আবেদনকারী ন্যাশনাল ডেভেলপমেন্টের ব্যবস্থাপনা পরিচালকের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী রোকন উদ্দিন মাহমুদ, এ এম আমিন উদ্দিন ও মাহবুব শফিক।

আবেদনকারীরা জানায়, ওই কাজের জন্য ২০১৮ সালে দরপত্র আহ্বান করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এর ধারাবাহিকতায় চলতি বছরের ৬ ফেব্রুয়ারি অংশগ্রহণকারীদের কারিগরি মূল্যায়ন করা হয়। তবে এই মূল্যায়নের বৈধতা নিয়ে ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হাইকোর্টে রিট করেন।

এর প্রাথমিক শুনানি নিয়ে ১৩ ফেব্রুয়ারি হাইকোর্ট রুল দিয়ে ওই দরপত্র প্রক্রিয়ার পরবর্তী সব কার্যক্রম স্থগিত করেন। এই আদেশ স্থগিত চেয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান আবেদন করেন। আবেদনটি আজ (বুধবার) চেম্বারজজ আদালতে শুনানির জন্য নির্ধারিত ছিলো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ

ওসমানী বিমানবন্দর সম্প্রসারণ কার্যক্রমে বাধা কাটলো

আপডেট টাইম : ১০:০৪:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২০