ঢাকা ০২:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

দুই মুয়াজ্জিনে এক আজান সম্পন্ন করলেন পবিত্র কাবা শরিফে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৪১:০৭ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২০
  • ৩৭৫ বার

হাওর বার্তা ডেস্কঃ ইতিহাসে এবারই প্রথম পবিত্র কাবা শরিফের এক ওয়াক্ত নামাজের আজান দুই মুয়াজ্জিন মিলে সম্পন্ন করলেন।

তবে তা স্বাভাবিক কোনো কারণে নয়, বরং মসজিদ আল-হারামের প্রবীন ও প্রধান মুয়াজ্জিন শায়খ আলী আহমদ মোল্লা আজান শুরু করে অসুস্থ হয়ে যান। পরে সে সময় অপর মুয়াজ্জিন হাশেম শাক্বাফ আজানের বাকি অংশ সম্পন্ন করেন।

মসজিদে হারামের মুয়াজ্জিনদের নেতা শায়খ আলী আহমদ মোল্লা বৃহস্পতিবার ইশার নামাজের আজান দেয়ার সময় ঠাণ্ডাজনিত কারণে অসুস্থ হয়ে যান। আজান শুরু করতেই ঠাণ্ডায় তার কণ্ঠ রুদ্ধ হয়ে আসছিল।

তিনি আল্লাহ আকবার, আল্লাহু আকবার বলে আজান শুরু করার পর আর সামনে এগুতে পারেননি। পরে মসজিদ আল-হারামের মুয়াজ্জিন হাশেম শাক্বাফ তার পরিবর্তে আজানের বাকি অংশ সম্পন্ন করেন।

মসজিদে হারামের এ প্রবীন মুয়াজ্জিন এখন সুস্থ রয়েছেন। তার সুস্থতার ব্যাপারে তিনি তার শুভাকাঙ্ক্ষীদের অবগত করার কথাও জানিয়েছেন।

উল্লেখ্য যে, মসজিদুল হারামের প্রবীন মুয়াজ্জিন, মুয়াজ্জিনদের নেতা শায়েখ আলী আহমেদ মোল্লা ৪৫ বছরেরও বেশি সময় ধরে মসজিদে হারামের মুয়াজ্জিনের দায়িত্ব পালন করছেন। তিনি ১৯৭৫ সালে আনুষ্ঠানিকভাবে মুয়াজ্জিন হিসেবে যোগদান করেছিলেন।

বিশ্বজুড়ে পবিত্র মক্কার বিশিষ্ট মুয়াজ্জিন, মধুর কণ্ঠস্বরের অধিকারী হিসেবেও তিনি ব্যাপক পরিচিত। কেউ কেউ তাকে বিলাল আল হারাম নামেও ডাকেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

দুই মুয়াজ্জিনে এক আজান সম্পন্ন করলেন পবিত্র কাবা শরিফে

আপডেট টাইম : ০৬:৪১:০৭ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২০