ঢাকা ০৭:৩৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমানের সতর্কবার্তা ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

পুতিনদের তালিকায় এবার শেখ হাসিনা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৪:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর ২০১৫
  • ৪০৪ বার

বিশ্বের নেতৃস্থানীয় ১০০ চিন্তাবিদের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈশ্বিক রাজনীতি ও অর্থনীতি বিষয়ক ওয়াশিংটনভিত্তিক ম্যাগাজিন ‘ফরেন পলিসি’ এ তালিকা প্রকাশ করেছে। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, প্রতিবছর বিশ্বের নেতৃস্থানীয় ১০০ চিন্তাবিদের তালিকা প্রকাশ করে ‘ফরেন পলিসি’। এ তালিকার ‘ডিসিশন মেকারস’ ক্যাটাগরিতে শেখ হাসিনাসহ বিশ্বের ১৩ চিন্তাবিদের নাম রয়েছে। জলবায়ু পরিবর্তনের ইস্যু মোকাবেলায় শেখ হাসিনার অসামান্য অবদানের জন্য ‘নেতৃস্থানীয় আন্তর্জাতিক চিন্তাবিদ’ হিসেবে এ উপাধি দেয় ‘ফরেন পলিসি’। এ ক্যাটাগরিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মার্কেল, রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মরিশাসের প্রেসিডেন্ট আমিনাহ গারিবের নাম রয়েছে। প্রতিবছর বার্ষিক সংখ্যায় বিশ্বের সর্বশ্রেষ্ঠ ১০০ চিন্তাবিদদের নাম প্রকাশ করে ‘ফরেন পলিসি’। ২০০৯ সাল থেকে এ ধরনের তালিকা প্রকাশ করে আসছে ম্যাগাজিনটি। বিশ্বের বিভিন্ন দেশের রাজনীতিক, আইনজীবী, উদ্ভাবক, শিল্পী, সরকারি কর্মকর্তা এবং বুদ্ধিজীবীদের সৃষ্টিশীল কর্মকাণ্ড ও চিন্তার বিবেচনায় নিয়ে ১০০ জনের তালিকা প্রকাশ করা হয়। বিশ্বে পরিবর্তন আনার ক্ষেত্রে আগের বছরের সুনির্দিষ্ট অবদান ও ধারণাকে বাস্তব রূপ দেয়ার ক্ষমতা বিবেচনায় নিয়ে এ তালিকা তৈরি করেন ফরেন পলিসির সম্পাদকরা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি, মিয়ানমারের নেত্রী অং সান সু চি এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের নাম বিভিন্ন বছর এ তালিকায় এসেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমানের সতর্কবার্তা

পুতিনদের তালিকায় এবার শেখ হাসিনা

আপডেট টাইম : ১২:০৪:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর ২০১৫