ঢাকা ০৩:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মেরুদণ্ড আছে কিনা এক্স-রে করে দেখুন : এরশাদ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫২:৪৩ অপরাহ্ন, বুধবার, ২ ডিসেম্বর ২০১৫
  • ৫৫৪ বার

জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ নির্বাচন কমিশনকে উদ্দেশ করে বলেছেন, তাদের মেরুদণ্ড আছে কিনা তা প্রমাণ করার এটিই ভালো সময়। এক্স-রে করে দেখুন আপনাদের মেরুদণ্ড আছে কিনা। বুধবার সকালে বনানীর কার্যালয়ে লক্ষ্মীপুর জেলার স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের জাতীয় পার্টিতে যোগদান উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আসন্ন পৌরসভা নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির আহবান জানিয়েছেন। এরশাদ বলেন, নির্বাচনে ইউএনও, এডিসিদের দায়িত্ব দেয়া হয়েছে। তারা কি সরকারের বাইরে গিয়ে দায়িত্ব পালন করতে পারবেন, প্রশ্ন রাখেন তিনি। এ নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। তিনি বলেন, এমপিদের নির্বাচনী প্রচারণায় সুযোগ না দিয়ে ভালোই করেছে নির্বাচন কমিশন। এখন প্রার্থীরা নিজ যোগ্যতায় বেরিয়ে আসতে পারবে। নির্বাচন সুষ্ঠু করা সরকারের জন্য চ্যালেঞ্জ। এরশাদ বলেন, সরকারের অনেক অপকর্ম আছে। নির্বাচন সুষ্ঠু করতে পারলে মানুষ অতীতের অপকর্ম ভুলে যাবে। তবে নির্বাচন সুষ্ঠু হবে কিনা যথেষ্ঠ আশঙ্কা রয়েছে। অনুষ্ঠানে দলের মহাসচিব জিয়া উদ্দিন আহমেদ বাবলু, প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সাল চিশতিসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

মেরুদণ্ড আছে কিনা এক্স-রে করে দেখুন : এরশাদ

আপডেট টাইম : ১১:৫২:৪৩ অপরাহ্ন, বুধবার, ২ ডিসেম্বর ২০১৫