ঢাকা ১২:০৩ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আবারও ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমেছে স্বর্ণের দাম ইসরায়েলকে নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের সক্ষমতা যাচাই করতে চায় ইরান গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্লা’ পলাশ মারা গেছেন নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী পাকিস্তানে আফগানিস্তানের বিমান হামলা প্রধানমন্ত্রীর নির্দেশে বদলে যাচ্ছে বগুড়ার আলোচিত দুই ইউনিয়নের নাম শ্রেণিকক্ষে শিক্ষককে কুপিয়ে হত্যা, দুই বছর পর রহস্য উদঘাটন স্ত্রীর আত্মহত্যার মামলায় অভিনেতা আলভী কারাগারে ষষ্ঠ শ্রেণি থেকেই পাঠ্যবইয়ে বাধ্যতামূলক হচ্ছে কারিগরি শিক্ষা: শিক্ষামন্ত্রী

বাংলাদেশের মানুষ ও বিশ্ববাসী দেখেছে : হান্নান শাহ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৮:৫৫ অপরাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০১৫
  • ৪৭০ বার

বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ বলেছেন, আমরা পৌর নির্বাচনে অংশগ্রহণ করছি একটা টেস্ট কেস হিসেবে। সরকার ও নির্বাচন কমিশনকে সুযোগ দিচ্ছি, যাতে দেশবাসীর প্রত্যাশা এবং সংবিধান অনুযায়ী একটা সুষ্ঠু নির্বাচন করে। তিনি বলেন, যদি না করে তাহলে অতীতে তারা যেমন নিন্দনীয় হয়েছিল, বিতর্কিত হয়েছিল, আগামীদিনেও আরো বেশি বিতর্কিত হবে। এতে সরকারের মরণঘণ্টা যে বাজবে, তাতে আমার কোনো সন্দেহ নেই। সোমবার গাজীপুর আদালতে একটি মামলায় হাজিরা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় গাজীপুর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. মনির হোসেন ও সাবেক সভাপতি ড. শহীদুজ্জামানসহ অনেকে উপস্থিত ছিলেন। হান্নান শাহ বলেন, সরকার ও নির্বাচন কমিশন সব সময় বলে আসছে তারা অবাধ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেবে। কিন্ত অতীতের রেকর্ড বলে, নির্বাচন কমিশন প্রতিশ্রুতি দিলেও মানুষের সামনে কোনো নির্বাচনই সুষ্ঠু করতে পারেনি। তিনি বলেন, ওইসব নির্বাচনে আচরণবিধি ভঙ্গ করা হয়েছিল। নির্বাচন কমিশনের লোকেরাও জাল ভোট দিয়েছে এবং বাক্সভর্তি করেছে, যা বাংলাদেশের মানুষ ও বিশ্ববাসী দেখেছে। হান্নান শাহ বলেন, যদিও আমাদের সংশয় আছে যে, তারা এবারো তেমন একটা কিছু করতে পারে। কারণ এ সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন। জনগণ এ সরকারকে চায় না। তাই পেশিশক্তি দিয়ে তারা ফলাফল নিজেদের দিকে নেয়ার চেষ্টা করবে। তিনি বলেন, যেহেতু এটা পৌর নির্বাচন, একটা ক্ষুদ্র নির্বাচন, আমাদের প্রার্থী থাকবে তাদেরও আত্মীয়-স্বজন থাকবে। আমরা জানি বাংলাদেশের মানুষ ডাকাত পছন্দ করে না। ডাকাতদের প্রতিহত করে সমুচিত শিক্ষা দেয়। এ নির্বাচনে যদি কেউ ভোট ডাকাতি করতে আসে তাহলে জনগণ কি করবে নিশ্চয় তারা জানে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আবারও ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমেছে স্বর্ণের দাম

বাংলাদেশের মানুষ ও বিশ্ববাসী দেখেছে : হান্নান শাহ

আপডেট টাইম : ১১:২৮:৫৫ অপরাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০১৫