ঢাকা ০৭:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ সমর্থন করা সংবাদমাধ্যমকে বয়কট করতে বললেন তথ্যমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

জাতীয় দলে ফিরতে মোস্তাফিজের বোলিংয়ে বৈচিত্র্য আনতে হবে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:০৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২০
  • ৪১২ বার

হাওর বার্তা ডেস্কঃ জাতীয় দলে অভিষেকের পর রীতিমতো হইচই ফেলে দিয়েছিলেন মোস্তাফিজুর রহমান। শুরুর সেই মোস্তাফিজকে এখন আর দেখা যাচ্ছে না। প্রত্যাশিত পারফর্ম করতে ব্যর্থ কাটার মাস্টার খ্যাত এ পেসার। দলে ফিরতে বোলিংয়ে বেশকিছু কাজ করতে হবে বললেন প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো।

পাকিস্তান সফরের ঠিক আগের দিন সোমবার মিরপুর শেরেবাংলায় টাইগারদের কোচ বলেন, টেস্টে মোস্তাফিজকে আরও বেশকিছু কাজ করতে হবে। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে মোস্তাফিজ এখনও আমাদের এক নাম্বার বোলার। তার অভিজ্ঞতাও প্রচুর। স্কিলেও ঘাটতি নেই। তাছাড়া চাপের মধ্যে সে ভালো পারফর্ম করে।

তিনি আরও বলেন, নতুন বল হোক, কিংবা ডেথ ওভার যেখানেই বোলিং করানো হোক না কেন, মোস্তাফিজের ফর্ম ওঠা-নামা করতেই পারে। কারণ কাজটা কঠিন। আমার পুরো বিশ্বাস আছে, মোস্তাফিজ ঠিক ফর্ম ফিরে পাবে এবং খুব ভালোভাবেই ওয়ানডে আর টি-টোয়েন্টি দলে ফিরে আসবে।

টেস্ট দলে ফিরতে হলে মোস্তাফিজকে আরও সিরিয়াস হতে হবে জানিয়ে কোচ বলেন, টেস্ট দলে জায়গা পেতে হলে মোস্তাফিজকে আরও সিরিয়াস হতে হবে। বোলিংয়ে বৈচিত্র্য আনতে তাকে টেকনিক্যাল বিষয়ে আরও কাজ করতে হবে।

জাতীয় দলের নতুন পেস বোলিং কোচ মোস্তাফিজকে নিয়ে কাজ করবেন জানিয়ে ডোমিঙ্গো বলেন, ওটিস গিবসন মোস্তাফিজকে নিয়ে কাজ করবেন। বিশেষ করে ডানহাতি ব্যাটসম্যানদের বিপক্ষে কোন্ জায়গায় কিভাবে বল করতে হবে মোস্তাফিজকে তা রপ্ত করতে হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা

জাতীয় দলে ফিরতে মোস্তাফিজের বোলিংয়ে বৈচিত্র্য আনতে হবে

আপডেট টাইম : ০৭:০৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২০