ঢাকা ০৫:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা

ফাঁদে পা দেবেন না, কাজে ফিরে যান: শ্রমিকদের স্বরাষ্ট্রমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৭:৫০ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ৬৫ বার

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে চলমান আন্দোলনে তৃতীয় পক্ষ ঢুকে গেছে বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একটি স্বার্থান্বেষী মহল এই আন্দোলনে ঢুকে গেছে জানিয়ে এই ফাঁদে পা না দিতে পোশাক শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়েছেন মন্ত্রী। শ্রমিকদের মূল দাবি অনুযায়ী ইতোমধ্যে ন্যূনতম মজুরি বোর্ড গঠন করা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী পোশাক শ্রমিকদের কাজে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

সোমবার (২ নভেম্বর) বিকেলে সচিবালয়ে গার্মেন্টস শিল্পের শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শ্রমিক ও মালিকপক্ষের যৌথ প্রচেষ্টায় দেশের শিল্পকারখানা গড়ে ওঠে, অর্থনীতি সমৃদ্ধ হয় এবং উৎপাদনশীলতা বাড়ে। দেশের অর্থনৈতিক অবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে শ্রমজীবী মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে নিয়মিত ন্যূনতম মজুরি বোর্ড গঠন করা হয়। আইন অনুযায়ী প্রতি তিন বছর অন্তর ন্যূনতম মজুরি নির্ধারণের বিধান রয়েছে। সে অনুযায়ী মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্ত ও কার্যক্রম সম্পন্ন হয়েছে।

তিনি জানান, শ্রমিকদের মূল দাবি ছিল দ্রুত মজুরি বোর্ড গঠন এবং ন্যূনতম মজুরি নির্ধারণ। গত পরশু রাতে এবং গতকাল সকালে আনুষ্ঠানিকভাবে মজুরি বোর্ড গঠন করা হয়েছে। এ বোর্ডে শ্রমিকদের প্রতিনিধিদের নামও দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনা হয়েছে।

রাজপথে চলমান বিক্ষোভ ও সহিংসতার বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, বর্তমানে যারা রাস্তায় আন্দোলন ও সহিংসতা করছে, তাদের সঙ্গে মূলধারার শ্রমিক বা শ্রমিক নেতাদের কোনো সম্পৃক্ততা নেই। গত কয়েক দিনের ভিডিও ফুটেজ বিশ্লেষণে দেখা গেছে, কিছু মুখোশধারী ও স্বার্থান্বেষী মহল আন্দোলনে অনুপ্রবেশ করেছে। শ্রমিকদের ক্ষতি ও স্বার্থহানির উদ্দেশ্যে তারা পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, শ্রমিকদের দাবির বিষয়ে সরকার ইতোমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। মজুরি বোর্ড গঠন ও শ্রমিক প্রতিনিধিদের অন্তর্ভুক্তির মাধ্যমে এ প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে। তাই শিল্পকারখানার স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে শ্রমিকদের কাজে ফিরে যাওয়ার আহ্বান জানান তিনি।

বৈঠকে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী, শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সংক্রান্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন, বিশিষ্ট শ্রমিক নেতা ও সংসদ সদস্য শিমুল বিশ্বাস উপস্থিত ছিলেন।

শ্রমিক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ তৃণমূল গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি মির্জা আল শামীম, জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. মোস্তফা, বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি অরবিন্দু বেপারী বিন্দু, বাংলাদেশ পোশাক শ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশনের সাধারণ সম্পাদক আকাশ আহম্মেদ বাবুল (মো. আকাশ আহমেদ), স্বাধীন গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি শাকিল হোসেন মোবারক (মোঃ শাকিল), জাতীয় তৃণমূল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আমীর হামজা খান, বাংলাদেশ পোশাক শ্রমিক ঐক্য পরিষদের চেয়ারম্যান মো. তৌহিদুর রহমান, শ্রমিক দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু, রেডিমেড গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি লাভলী ইয়াসমীন,বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি মো. জাকির হোসেন প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়?

ফাঁদে পা দেবেন না, কাজে ফিরে যান: শ্রমিকদের স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট টাইম : ১০:২৭:৫০ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬