ঢাকা ০৪:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাহিদ-হাসনাত-সারজিস একসময় ছাত্রলীগ করতো: প্রতিমন্ত্রী মীর শাহে আলম জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী নিউইয়র্কে প্রধানমন্ত্রীর সঙ্গে শাহবাজ শরিফের সাক্ষাৎ, যা আলোচনা হলো জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ নিখুঁত নয়, তবে এর বিকল্প অকল্পনীয় : খলিলুর রহমান সৌদি আরবকে সহায়তায় জরুরি বৈঠকে তুরস্ক-পাকিস্তান প্রধানমন্ত্রীকে জাতিসংঘ মহাসচিবের অভিনন্দন, ভাষণে বিশ্বশান্তি ও জনকল্যাণমুখী বাংলাদেশের রূপরেখা: মাহ্দী আমিন ৫ জেলার চরে অর্থকরী ফসল বাদাম ও কাউন প্রয়োজন সঠিক উপকরণ, প্রশিক্ষণ ও পরামর্শ বদলে যাবে কৃষকের ভাগ্য আসল ইলিশ চিনবেন যেভাবে হালান্ডের জোড়া গোলে ২৮ বছরের অপেক্ষার অবসান নরওয়ের

বিকল্প ফেসবুক ব্যবহারে অ্যাকাউন্ট হ্যাক করা হবে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২০:১৫ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০১৫
  • ৪৬৬ বার

বিকল্প উপায়ে যারা ফেসবুক ব্যবহার করছেন তাদের অ্যাকাউন্ট হ্যাক করা হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

আজ রোববার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, জননিরাপত্তার স্বার্থে ফেসবুকসহ কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করা হয়েছে। নিরাপত্তার শঙ্কা না থাকলে আইনশৃঙ্খলা বাহিনীর ইঙ্গিত পেলেই এসব মাধ্যম খুলে দেয়া হবে।

তারানা হালিম বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশে ফেসবুক বন্ধ করা হয়েছে। সুতরাং স্বরাষ্ট্র মন্ত্রণালয় যখন বলবে খুলে দিতে তা খুলে দেয়া হবে। এখানে আমাদের করার কিছু নেই।

এদিকে, ডাক ও টেলিযোগাযোগ সচিব ফয়জুর রহমান চৌধুরী সাংবাদিকদের বলেন, বিকল্প উপায়ে যারা ফেসবুক ব্যবহার করছেন তারা নজরদারিতে রয়েছেন।

প্রসঙ্গত, গত ১৮ নভেম্বর যুদ্ধাপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী এবং জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের চূড়ান্ত রায় ঘোষণার পর আচমকাই বন্ধ করে দেয়া হয় ইন্টারনেট, ফেসবুক, ভাইবার, হোয়াটস অ্যাপসহ সামাজিক যোগাযোগের বেশ কয়েকটি মাধ্যম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাহিদ-হাসনাত-সারজিস একসময় ছাত্রলীগ করতো: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

বিকল্প ফেসবুক ব্যবহারে অ্যাকাউন্ট হ্যাক করা হবে

আপডেট টাইম : ১১:২০:১৫ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০১৫