ঢাকা ০৭:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ সমর্থন করা সংবাদমাধ্যমকে বয়কট করতে বললেন তথ্যমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

সাকিব আল হাসানের শূন্যস্থানে কুক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:১৭:২৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২০
  • ৩১২ বার

হাওর বার্তা ডেস্কঃ জুয়াড়ির কাছ থেকে পাওয়া প্রস্তাব গোপন রাখায় গত অক্টোবরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছিলেন সাকিব আল হাসান। এরপর মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) ওয়ার্ল্ড ক্রিকেট কমিটি থেকেও পদত্যাগ করেন তিনি। প্রায় তিন মাস পর আজ সাকিবের শূন্যস্থানে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক স্যার অ্যালিস্টার কুককে যুক্ত করেছে এমসিসি।

সাকিব ছাড়াও সরে দাঁড়ানো আরেক সদস্য ইয়ান বিশপের বদলে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সভাপতি রিকি স্কেরিটকে বেছে নিয়েছে ক্রিকেটের আইনপ্রণেতা সংস্থার ওয়ার্ল্ড ক্রিকেট কমিটি।

বর্তমানে ওয়ার্ল্ড ক্রিকেট কমিটির চেয়ারম্যান সাবেক ইংলিশ অধিনায়ক মাইক গ্যাটিং। সদস্য হিসেবে আছেন অস্ট্রেলিয়ার স্পিন কিংবদন্তি শেন ওয়ার্ন, সাবেক অজি অধিনায়ক রিকি পন্টিং ও শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারা।

কুক ও স্কেরিটকে আনন্দচিত্তে বরণ করছেন গ্যাটিং। সংবাদ বিজ্ঞপ্তিতে গ্যাটিং বলেছেন, স্যার অ্যালিস্টার কুক ও রিকি স্কেরিট এমসিসি ওয়ার্ল্ড ক্রিকেট কমিটিতে যোগদানের অনুরোধ গ্রহণ করায় আমি বেশ রোমাঞ্চিত।

এমসিসির ওয়ার্ল্ড ক্রিকেট কমিটি বছরে দু’বার করে বিভিন্ন বিষয়ে সভা করে। ২০০৭ সালের অক্টোবরে এমসিসি ওয়ার্ল্ড ক্রিকেট কমিটিতে যোগ দিয়েছিলেন সাকিব।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা

সাকিব আল হাসানের শূন্যস্থানে কুক

আপডেট টাইম : ০৩:১৭:২৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২০