ঢাকা ০৬:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মানবতাবিরোধীদের বিচার ও সন্ত্রাস দমনে চীন পাশে আছে : আশরাফ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৮:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০১৫
  • ৪৯৮ বার

মানবতাবিরোধী অপরাধীদের বিচার ও সন্ত্রাসবাদ দমনে চীন সব সময় আওয়ামী লীগের পাশে ছিল এবং থাকবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি বলেন, চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক আরও গভীর হয়েছে।

বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে চীনের কমিউনিস্ট পার্টি ও আওয়ামী লীগের প্রতিনিধিদলের মধ্যে বৈঠক হয়। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আওয়ামী লীগ নেতা আশরাফ এসব কথা বলেন।

আশরাফ বলেন, চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক পুরোনো। বর্তমানে দুই দুলের মধ্যে সম্পর্ক আরও গভীর হয়েছে। ভবিষ্যতে সম্পর্ক আরও উন্নত হবে।

আওয়ামী লীগের এই নেতা আরও বলেছেন, চীন আমাদের অত্যন্ত কাছের প্রতিবেশী। সেই হিসেবে যেভাবে চীনের সঙ্গে সরকারের সম্পর্ক জোরদার হয়েছে আওয়ামী লীগের সঙ্গেও জোরদার হয়েছে। চীনে আওয়ামী লীগের আরও প্রতিনিধিদল যাবেন। তাঁরাও আসবেন। সম্পর্ক আরও গভীর হবে।

আশরাফের নেতৃত্বে ওই প্রতিনিধিদলে ছিলেন, আওয়ামী লীগ নেতা মাহবুব উল আলম হানিফ, ফারুক খান, খালিদ মাহমুদ চৌধুরী, ফরিদুন্নাহার লাইলি, এসএম কামাল হোসেন, অসীম কুমার উকিল, বিপ্লব বড়ুয়া, মো. হামিদ প্রমুখ।

চীনের প্রতিনিধিদলে ছিলেন, চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের ভাইস মিনিস্টার ও স্পেশাল এনভয় মি. চ্যান জিয়ান, দলের আন্তর্জাতিক বিভাগের মহাপরিচালক ইউয়ান জেভিন, দলের আন্তর্জাতিক বিভাগের পরিচালক ইউয়ান রিডংসহ নয়জন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

মানবতাবিরোধীদের বিচার ও সন্ত্রাস দমনে চীন পাশে আছে : আশরাফ

আপডেট টাইম : ১২:১৮:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০১৫