ঢাকা ০৭:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিশ্বকাপে দর্শক উপস্থিতির নতুন রেকর্ড দারুণ ফিচার চালু করছে হোয়াটসঅ্যাপ ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হারের নেপথ্যে শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড মামলার কারণে শিক্ষক নিয়োগ ও পদোন্নতি আটকে আছে : শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির কারণে বাংলাদেশের অবস্থান শক্তিশালী হবে: পররাষ্ট্রমন্ত্রী শিশু আয়াতকে হত্যার পর মরদেহ ৬ টুকরো : আসামি আবীরের মৃত্যুদণ্ড সংসদে ‘অঙ্গুলিনির্দেশ’ এক্সপাঞ্জের দাবি হিলালীর, স্পিকার বললেন—‘করা যাবে না’ হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অপরিষ্কার পরিবেশ দেখে ক্ষোভ বাজেট-জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না

মোস্তাফিজুর রহমানকে আকরামের পরামর্শ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৪:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২০
  • ২৮২ বার

হাওর বার্তা ডেস্কঃ ক্যারিয়ারের শুরুতে বিশ্বের বাঘা বাঘা ব্যাটসম্যানদের কাছে রীতিমত ‘দুর্বোধ্য’ ছিলেন পেসার মোস্তাফিজুর রহমান। অনেকেই তার মধ্যে দেখছিলেন পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরামের ছায়া। সেই মোস্তাফিজ এখন অনেকটাই মলিন। বলে সেই ধার নেই। ব্যাটসম্যানরা যেভাবে ইচ্ছা খেলতে পারছেন। দেদারসে রান হচ্ছে তার বলে। পাকিস্তান সফরেও এর ব্যতিক্রম হচ্ছে না। ক’দিন আগে শেষ হওয়া বঙ্গবন্ধু বিপিএলে সর্বাধিক ২০ উইকেট শিকার মোস্তাফিজের। কিন্তু পাকিস্তান সফরে শুরুর দুই টি-টোয়েন্টিতে মোস্তাফিজ পেয়েছেন মাত্রই এক উইকেট।
প্রথম ম্যাচে চার ওভারে ৪০ আর দ্বিতীয়টিতে তিন ওভারে দেন ২৯ রান।
এক সময়ের ‘দুর্বোধ্য’ মোস্তাফিজ অনেকটাই ‘অনুমেয়’ হয়ে গেছেন, এমনটাই মনে করেন ওয়াসিম আকরাম। পাকিস্তানের কিংবদন্তি এই পেসার অবশ্য হতাশ করছেন না কাটার মাস্টারকে। বরং চেষ্টা করলে কিভাবে ভালো বোলারে পরিণত হতে পারবেন, সেই উপায়ও বাতলে দিলেন পাকিস্তানি পেস কিংবদন্তি।
বিধ্বংসী বাঁহাতি পেসার ওয়াসিম আকরাম বলেন, ‘মোস্তাফিজের তার বল রিলিজ নিয়ে কাজ করা উচিত। তার কব্জি এমন পজিশনে থাকে, ডানহাতি ব্যাটসম্যানের জন্য যা বিপরীত দিকে যেতে পারতো। সে খুব প্রতিভাবান ক্রিকেটার, কিন্তু সে অনুমেয়ও। তার বল ডানহাতিদের জন্য বেরিয়ে যাচ্ছে, বাঁহাতিদের ভেতরে আসছে।’ পাকিস্তানের সাবেক সফল অধিনায়ক বলেন, ‘সে এখনও বেশ তরুণ। তার শেখার সময় আছে। যদি সুইংয়ের শিল্পটা আয়ত্ত্ব করতে পারে, তবে তাকে খেলা খুব কঠিন হবে।’
সফরকারী বাংলাদেশ দলের এমন পারফরম্যান্স দেখে হতাশ ওয়াসিম আকরাম। ‘সুলতান অব সুইং’খ্যাত সাবেক এই পেসার বলেন, ‘বাংলাদেশের পারফরম্যান্স খুবই নিম্নমানের ছিল। মাঠে তাদের দেখে একদম আশাহীন মনে হয়েছে। মাহমুদুল্লাহ একজন অভিজ্ঞ ক্রিকেটার, তার অবশ্যই চার নম্বরে ব্যাট করা উচিত। কিন্তু সে ব্যাট করছে ছয় নম্বরে। বাংলাদেশের পরিকল্পনা একদমই সঠিক ছিল না।’ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মোস্তাফিজের শিকার ৩৯ ম্যাচে ৫৩ উইকেট। সোর বোলিং ফিগার ৫/২২।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপে দর্শক উপস্থিতির নতুন রেকর্ড

মোস্তাফিজুর রহমানকে আকরামের পরামর্শ

আপডেট টাইম : ১১:১৪:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২০