ঢাকা ১১:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি

আল আকসার খতিব শায়খ ইকরিমাকে চার মাসের জন্য নিষিদ্ধ করল ইসরাইল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫২:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২০
  • ৩০৫ বার

হাওর বার্তা ডেস্কঃ মুসলমানদের প্রথম কেবলা মসজিদে আকসার ইমাম শায়খ ইকরিমা সাবেরিকে ১৯ জানুয়ারি সাময়িক বরখাস্ত করেছিল জেরুজালেম ও মসজিদে আকসার দখলদার ইসরাইল। অবশেষে তাকে ৪ মাসের জন্য নিষিদ্ধ করল দখলদার ইসরাইল।

ডেইলি সাবাহ (আরবি) এর তথ্য মতে, ‘১৭ জানুয়ারি মোতাবেক শুক্রবার মসজিদে আকসার একাংশে জুমআর বয়ানে দখলদারিত্বের বিষয়ে কথা বলায় তাদের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেয়ার অভিযোগ এনে সাময়িকভাবে বরখাস্ত করার সিদ্ধান্ত জানানো হয়।

পরবর্তীতে তার এ নিষেধাজ্ঞা বাড়তে বলেও জানায়। ৪ মাসের নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে তারই প্রতিফলন ঘটল।

মসজিদে আকসায় প্রবেশ ও ইমামতিতে বর্তমান খতিব শায়খ ইকরিমা সাবরির ওপর চার মাসের জন্য প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হল। দখলদার ইয়াহুদিবাদী ইসরায়েলি পুলিশ এ নিষেধাজ্ঞা আরোপ করে।

অবশ্য এ জাতীয় ঘটনা এবারই প্রথম নয়। বিগত কয়েক বছরে অনেকবার মসজিদে প্রবেশে বাধার মুখোমুখি হয়েছেন মসজিদুল আকসার এ খতিব।

এ বক্তব্যকে কেন্দ্র করে জেরুজালেম নগরীতে বসবাসরত মুসলমানদের ওপর অস্বাভাবিক কঠোরতা শুরু করেছে দখলদার ইসরাইলি সেনা কর্তৃপক্ষ। তারা স্থানীয় সিলওয়ানের কয়েকটি দোকান ও বাসস্টান্ডেও হামলা চালিয়েছে বলে জানা যায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক

আল আকসার খতিব শায়খ ইকরিমাকে চার মাসের জন্য নিষিদ্ধ করল ইসরাইল

আপডেট টাইম : ০৯:৫২:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২০