ঢাকা ১২:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

পাকিস্তান পৌঁছেছে বাংলাদেশ টাইগাররা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:১৫:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২০
  • ২৯৪ বার

হাওর বার্তা ডেস্কঃ টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তানের মাটিতে পা রেখেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়রা। বুধবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টার পর বাংলাদেশ জাতীয় দল বহনকারী বিমান লাহোর বিমানবন্দরে অবতরণ করে।এর আগে বুধবার রাত ৮টার দিকে একটি বিশেষ ফ্লাইটে (চার্টার্ড ফ্লাইট) করে দেশ ছাড়েন মাহমুদউল্লাহরা।

আগামী ২৪ তারিখ থেকে মাঠে গড়াবে এই টি-টোয়েন্টি সিরিজ। অপর দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ২৫ ও ২৭ জানুয়ারি। সবগুলো ম্যাচই শুরু হবে স্থানীয় সময় দুপুর ২টায়। যা বাংলাদেশ সময়ে দাঁড়াচ্ছে দুপুর ৩টা।

নিরাপত্তা ইস্যুতে পাকিস্তান সফর নিয়ে শুরু থেকেই অনীহা প্রকাশ করে আসছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে সরকারের অনুমতির পর শেষ পর্যন্ত পাকিস্তান সফরে যাওয়ার ব্যাপারে সম্মতি জানায় বিসিবি। তিন ধাপে পাকিস্তান সফরে পূর্ণাঙ্গ সিরিজ খেলবেন মাহমুদউল্লাহরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মিঠামইনে উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে হত্যা, আহত আরও একজন

পাকিস্তান পৌঁছেছে বাংলাদেশ টাইগাররা

আপডেট টাইম : ০৮:১৫:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২০