ঢাকা ০১:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

সাব-রেজিস্ট্রারের সোয়া কোটি টাকার অবৈধ সম্পদ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৯:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০১৫
  • ৪২০ বার

নারায়ণগঞ্জ রূপগঞ্জের প্রাক্তন সাব-রেজিস্ট্রার শেখ হাসান আলীর সোয়া কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অনুসন্ধানে বিষয়টি প্রামাণিত হওয়ায় মামলা করেছে সংস্থাটি।

মঙ্গলবার দুপুরে রাজধানীর রমনা মডেল থানায় এ মামলা (মামলা নং-৪৩) দায়ের করা হয়। দুদকের উপপরিচালক মো. হেলাল উদ্দিন শরীফ বাদী হয়ে তার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য বিষয়টি নিশ্চিত করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রাক্তন সাব-রেজিস্ট্রার শেখ হাসান আলীর ১ কোটি ২৪ লাখ ১১ হাজার ৬৩০ টাকা অবৈধ সম্পদের খোঁজ পাওয়া যায়। এর মধ্যে ৬৮ লাখ ৫৫ হাজার ৬৩৯ টাকার সম্পদের বিষয়ে কমিশনে তিনি মিথ্যা বিবৃতি দিয়েছেন এবং এর বাইরে দুদকের অনুসন্ধানে আরো ৫৫ লাখ ৫৫ হাজার ৯৯১ টাকার জ্ঞাত আয় বহির্ভুত সম্পদ পাওয়া গেছে।

২০১৩ সালে প্রাক্তন সাব রেজিস্ট্রার শেখ হাসান আলীর বিরুদ্ধে অবৈধ সম্পদের অভিযোগ আমলে নিয়ে অনুসন্ধানে নামে দুদক। দীর্ঘদিন অভিযোগটি ফাইলচাপা থাকার পর দুদকের অনিষ্পন্ন সেল থেকে দ্রুত নিস্পত্তির জন্য কর্মকর্তা অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ করে। অনুসন্ধানে অবৈধ সম্পদ অর্জনের বিষয়টি প্রমাণিত হওয়ায় দুদক আইন-২০০৪ এর ২৬(২) ও ২ (১) ধারায় মামলাটি দায়ের করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

সাব-রেজিস্ট্রারের সোয়া কোটি টাকার অবৈধ সম্পদ

আপডেট টাইম : ১১:৩৯:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০১৫