ঢাকা ১২:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী শেষ হলো জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন তায়েফের বুকে যে মসজিদ মুসলিমদের জন্য এক টুকরো সান্ত্বনা পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত শিগগিরই ১০ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগ দেবে সরকার অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে পড়ার ভয়ে জোবায়েদকে হত্যা, তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র বাংলাদেশি সমর্থকদের স্কালোনির ধন্যবাদ দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান ‘মত পার্থক্য থাকতে পারে, ঐক্য যেন নষ্ট না হয়’ শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষিতে ডিজিটাল অবকাঠামো উন্নয়নে আইফার্মারের সাথে কাজ করার ইচ্ছা প্রকাশ প্রধানমন্ত্রীর

আন্দোলনে পরাজিতরা কখনও নির্বাচনে জয়ী হয় না: কাদের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:০৫:২৯ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২০
  • ৩৪২ বার

হাওর বার্তা ডেস্কঃ আবোল-তাবোল বলা বিএনপির পুরানো স্বভাব বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।  তিনি বলেন, নির্বাচন হওয়ার আগেই ‘পরাজয়’ আঁচ করতে পেরে বিএনপি নেতারা আবোল-তাবোল বকতে শুরু করে দিয়েছেন।

রোববার রাজধানীর একটি রেস্তোরাঁয় আওয়ামী লীগের ২১তম জাতীয় কাউন্সিলত্তোর প্রীতিভোজ ও পুনর্মিলনী অনুষ্ঠানে গণমাধ্যমের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আন্দোলনের অংশ হিসেবে বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে এবং সিটি করপোরেশন নির্বাচনকে প্রহসনের নির্বাচন বলছে তারা’— এ প্রসঙ্গে আওয়ামী লীগের কী প্রতিক্রিয়া জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, নির্বাচন এখনও হলোই না, এর মধ্যে নির্বাচন নিয়ে মির্জা ফখরুল সাহেব, মওদুদ সাহেব আগাম মন্তব্য করলেন। এটা বিএনপির পুরানো স্বভাব। তারা এভাবেই কথা বলেন। তারা নির্বাচন হওয়ার আগেই হেরে গেছেন। তাদের মুখে পরাজয়ের সুর। যারা আন্দোলনে পরাজিত, তারা নির্বাচনে কিভাবে জয়ী হবে?

কাদের বলেন, এদেশে দেখা যায় যারা আন্দোলনে পরাজিত, তারা কোনওদিনই নির্বাচনে জয়ী হয় না। বিএনপি আন্দোলনে পরাজিত। তাই তারা ভালো করেই জানে নির্বাচনে তাদের পরাজয় নিশ্চিত। সেজন্য তাদের মুখে কথা-বার্তার এতো ছল-চাতুরি।

আওয়ামী লীগে পরিবারতন্ত্র চলছে— বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের মন্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়া, তারেক জিয়া তারা কারা। তারা কোন পরিবারের নেতা জানতে চাই। বিএনপির মূল নেতৃত্বই তো একটি পরিবার থেকে এসেছে। এটা বেগম জিয়া ও তার সন্তান; তারাই তো হর্তা-কর্তা বিধাতা। মির্জা ফখরুল তো তাদেরই ‘ইয়েসম্যান’।

কাদের বলেন, আওয়ামী লীগে গণতন্ত্র আছে। বিএনপিতে নেই। তারা এখনও সময়মতো তাদের সম্মেলনই করতে পারেনি। সভা আহ্বান করেও ফ্লপ। সেখান থেকে কর্মীরা কিছু পায়নি, কর্মসূচি নিতে পারেনি। তাদের ঘরেই কোনও গণতন্ত্র নেই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী

আন্দোলনে পরাজিতরা কখনও নির্বাচনে জয়ী হয় না: কাদের

আপডেট টাইম : ০৭:০৫:২৯ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২০