ঢাকা ০৪:২৯ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
পুলিশে যুক্ত হচ্ছে নতুন ইউনিট, শাখা থাকবে যেসব এলাকায় বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী পুলিশের কেউ ফ্যাসিবাদের সাথে জড়িত হলে রাষ্ট্রদ্রোহ আইনে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী সিটি থেকে ইউনাইটেডে করিম কাসিম নিউইয়র্কে ৪ দিনে ৩০ কর্মসূচি, ১১ দেশের নেতার সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর: মাহদী আমিন নিউইয়র্কে প্রধানমন্ত্রীর সফর সার্থক সাফল্যের মাইলফলক টিকাদানে গাফিলতির কারণে হামে শিশুদের প্রাণহানি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী বিশ্ব পর্যটন দিবস : ১৩ ক্যাটাগরিতে দেওয়া হবে ‘বাংলাদেশ পর্যটন পুরস্কার’ কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান হাজার হাজার হেক্টর কৃষিজমিতে কি এবার চাষ হবে না

মুখ খুললেন খালেদা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৮:০৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০১৫
  • ৪৮৪ বার

দীর্ঘ দুই মাস লন্ডনে অবস্থান করার পর দেশে ফিরে এই প্রথম মুখ খুললেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি বলেছেন, বিরোধী দল সংবিধান স্বীকৃত সব রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত। তিনি অভিযোগ করেন, দেশে গণতন্ত্রের লেশমাত্র নেই। সোমবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে খালেদা জিয়া এসব কথা বলেন। বিবৃতিতে খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলামকে জামিন না দিয়ে কারাগারে পাঠানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন তিনি। খালেদা জিয়ার অভিযোগ, সারাদেশে গত কয়েক সপ্তাহে মিথ্যা মামলায় তাদের তিন হাজারের বেশি নেতাকর্মীকে আটক করা হয়েছে। আইন-আদালতের প্রতি সম্মান দেখিয়ে বিএনপির নেতাকর্মীরা আদালতে আত্মসমর্পণ করলেও জামিন না দিয়ে কারাগারে পাঠিয়ে দেয়ার ঘটনা এখন রেওয়াজে পরিণত হয়েছে। দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারসহ অন্য নেতাদের বেলায়ও একই ঘটনা ঘটেছে বলে বিবৃতিতে উল্লেখ করেন তিনি। বিএনপি চেয়ারপারসন বলেন, দেশের মানুষের কাছে সম্মানিত হিসেবে বিবেচিত এসব রাজনীতিকের সম্মান ক্ষুণ্ন করার মতো মিথ্যা অভিযোগে আটক করা কোনো সুস্থ রাজনীতির ঘটনা নয়। সরকার কোনোভাবেই বিরোধী মতকে সহ্য করছে না। গণতন্ত্রের সব ক্ষেত্রকে সংকুচিত করতে করতে এখন তারা একদলীয় শাসনব্যবস্থার পথেই দ্রুত অগ্রসর হচ্ছে। বিএনপির মুখপাত্র ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপনের সই করা বিবৃতিটিতে জানানো হয়, মৌলিক ও মানবাধিকার আগেই ভূলুণ্ঠিত হয়েছে। গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করা হয়েছে। আইন-আদালতও এখন শাসকগোষ্ঠীর নিয়ন্ত্রণে। দেশে এক শ্বাসরুদ্ধকর অবস্থার সৃষ্টি করেছে তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

পুলিশে যুক্ত হচ্ছে নতুন ইউনিট, শাখা থাকবে যেসব এলাকায়

মুখ খুললেন খালেদা

আপডেট টাইম : ১০:৫৮:০৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০১৫