ঢাকা ০৮:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা

সাকাকে বাঁচাতে সব ধরনের চেষ্টা করা হয়েছিল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৪:২২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০১৫
  • ৭২০ বার

সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদ সংবিধানের ৪৯ অনুচ্ছেদ অনুসারে প্রাণ বাঁচাতে ক্ষমার আবেদন করেছিলেন বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শাস্তি মওকুফ কিংবা একটা কৌশল বের করার জন্য সবরকম প্রচেষ্টা করা হয়েছিল। রোববার দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। তিনি বলেন, আমরা ধরেই নিয়েছিলাম তারা ক্ষমা চাইবেন না। কিন্তু শনিবার সকালের দিকে মুজাহিদ সাহেব যে আবেদন করেছিলেন তার শিরোনামেই আর্টিকেল ফর্টিনাইনের কথা ছিল। আর সালাউদ্দিন কাদের আবেদন করেছেন ইংরেজিতে। সেখানেও শেষ দিকে আর্টিকেল ফর্টিনাইনের কথা আছে। সালাউদ্দিন কাদের ও মুজাহিদ যে আবেদন করেছেন তার প্রমাণ সরকারের হাতে আছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, কিন্তু তাদের পরিবার বললে তো হবে না। আমাদের কাছে চিঠিপত্র রয়েছে, প্রমাণ রয়েছে। তাদের লিখিত অ্যাপ্লিকেশন আমাদের হাতে রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সেই অ্যাপ্লিকেশনের যৌক্তিকতা আছে কিনা এবং অ্যাপ্লিকেশন যথার্থ হয়েছে কিনা সে বিষয়ে আইনমন্ত্রীর মতামত নিয়েই আমরা বাকি কাজ করেছি। এখানে আর কথা বলার অবকাশ নেই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়?

সাকাকে বাঁচাতে সব ধরনের চেষ্টা করা হয়েছিল

আপডেট টাইম : ১০:৩৪:২২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০১৫