ঢাকা ১০:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

জাতপাতের ঊর্ধ্বে উঠতে বিহারের মানুষকে মোদির আহ্বান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৩৯:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০১৫
  • ৬০৯ বার
বিহার বিধানসভা ভোটের প্রাক্কালে রাজ্যের ভোটারদের বার্তা নরেন্দ্র মোদির। বিহারের জনগণকে জাতপাতের হিসাবের উর্ধ্বে ওঠার ডাক দিয়ে সবচেয়ে সৎ যারা, তাদেরই সমর্থনের আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী।

আজ শুক্রবার প্রখ্যাত কবি রামধারী সিং দিনকরের সাহিত্য সৃষ্টির সুবর্ণজয়ন্তী বর্ষ উদযাপনের সূচনা করে প্রধানমন্ত্রী এও বলেছেন, বিহার, পশ্চিমবঙ্গ, পূর্ব উত্তরপ্রদেশ ও উত্তর পূর্বের মতো অংশের উন্নয়ন গোটা দেশের সার্বিক বিকাশের ক্ষেত্রে আবশ্যক। সেই সঙ্গে তিনি জানিয়েছেন, বিহারের সমৃদ্ধি ও উন্নতির কর্মসূচি এগিয়ে নিয়ে যেতে দৃঢ়প্রতিজ্ঞ তিনি। বিহারের বিকাশ বাদ দিয়ে ভারতের উন্নয়ন অসম্পূর্ণ বলেও মন্তব্য করেন তিনি।

একদিকে ভারতের পশ্চিম অংশে সমৃদ্ধি, বিকাশ এসেছে আর অন্যদিকে পূর্ব ভারতের আছে প্রজ্ঞা ও জ্ঞান, এই মত জানিয়ে দুই অঞ্চলই দেশের বিকাশে সমান ভাগীদার হতে পারে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

দিনকরের ১৯৬১ সালের একটি চিঠির উল্লেখ করে মোদি বলেন, বিহারকে জাতপাত ব্যবস্থার কথা ভুলে গিয়ে সৎ, নিষ্ঠাবানের পথ অনুসরণ করতে হবে, কবি এটাই বিশ্বাস করতেন। দিনকরের পত্র থেকে তিনি উদ্ধৃতি দেন, একটি বা দুটি জাতের সাহায্য নিয়ে শাসন করা যায় না। জাতপাতের ঊর্ধ্বে উঠতে না পারলে বিহারের সামাজিক উন্নয়ন মার খাবে।

বিহার রাজনীতির পর্যবেক্ষকদের অনুমান, রাজ্যে চলতি বছরের শেষদিকে নির্ধারিত বিধানসভা ভোট মাথায় রেখে বিজেপির প্রতি ভোটারদের আকৃষ্ট করতেই মোদির মুখে জাতপাত প্রত্যাখ্যানের কথা শোনা গেল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

জাতপাতের ঊর্ধ্বে উঠতে বিহারের মানুষকে মোদির আহ্বান

আপডেট টাইম : ০৬:৩৯:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০১৫