ঢাকা ০১:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

প্রাণভিক্ষার আবেদন এখন বঙ্গভবনে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৪২:২২ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০১৫
  • ৪৯৭ বার

যুদ্ধাপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদের প্রাণভিক্ষার আবেদন এখন গণভবনে। সন্ধ্যা সোয়া ৮টার দিকে আইন সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হকের নেতৃত্বে তিনটি গাড়ি গণভবনে প্রবেশ করে। এর আগে প্রাণভিক্ষার আবেদনে মতামত দিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। রাষ্ট্রপতিই এখন তাদের শেষ ভরসা। রাষ্ট্রপতির ওপর নির্ভর করছে প্রাণভিক্ষা তারা পাবেন কি পাবেন না। এর আগে দুপুরে নিজেদের অপরাধের জন্য রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা করে প্রাণভিক্ষার আবেদন করেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মুহাম্মদ মুজাহিদ। কার্যত এর মধ্যে দিয়ে তারা নিজেদের অপরাধের দায় স্বীকার করে নিলেন; যদিও বিচারকালে তারা বলে আসছিলেন এই প্রসিকিউশনের আনা অভিযোগের সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই। এদিকে সাকা-মুজাহিদের ক্ষমা চাওয়ার খবর আসার কিছুক্ষণ আগেই রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাকার স্ত্রী ফরহাত কাদের চৌধুরী বলেন, তার স্বামী আইনজীবীদের সঙ্গে দেখা না করে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

প্রাণভিক্ষার আবেদন এখন বঙ্গভবনে

আপডেট টাইম : ০৯:৪২:২২ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০১৫