ঢাকা ০৮:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা

জনগণ নির্ভেজাল গণতন্ত্র চায়

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৩৭:২৬ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০১৫
  • ৩৫৭ বার

সব ধরনের অন্যায়-অবিচারের বিরুদ্ধে জনগণকে রুখে দাঁড়াতে হবে। জনগণ নির্ভেজাল গণতন্ত্র, নিরপেক্ষ নির্বাচন ও নির্বাচন কমিশন চায়। শনিবার সকালে সাতক্ষীরায় গণফোরামের ত্রিবার্ষিক কাউন্সিল অধিবেশনে এসব কথা বলেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। স্থানীয় শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা আহবায়ক এম জামান খানের সভাপতিত্বে আয়োজিত সম্মেলনে ড. কামাল বলেন, সন্ত্রাস ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সাবাইকে ঐক্য গড়ে তুলতে হবে। ন্যায়সঙ্গত দাবিতে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি ৬ দফা ও ১১ দফা আন্দোলনের ঐতিহাসিক কাহিনী তুলে ধরেন। ড. কামাল বলেন, ৬২’র ছাত্র আন্দোলন, ৬৬’র ৬ দফা, ৬৯’র গণআন্দোলন এবং ৭০-এর সাধারণ নির্বাচন কেউ চাপিয়ে দেয়নি। জনগণের মধ্য থেকেই এসব দাবি উত্থিত হয়েছিল। সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, অ্যাডভোকেট আফম শফিকুল্লাহ, মুস্তাক আহমেদ, সেলিম আকবর, ফজলুল করিম কাউসার, আলী নূর খান বাবুল, কাজী রবিউল ইসলাম, এনামুল হক, মামুনুর রহমান প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়?

জনগণ নির্ভেজাল গণতন্ত্র চায়

আপডেট টাইম : ০৯:৩৭:২৬ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০১৫