ঢাকা ০৬:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ সাড়ে ৩ কেজি ওজনের দুই ইলিশ ১৫ হাজার টাকায় বিক্রি মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর আইন হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী থমকে আছে উন্নয়ন প্রকল্প ও তদারকি, মন্ত্রণালয়ে ঘুরছেন এমপিরা কেন শিশুদের ঘ্রাণবিষয়ক শিক্ষা দিতে বললেন এই বিশেষজ্ঞ নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত বাড়ল বেতন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনগণই বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান নরওয়ের রাজার মৃত্যুতে বাংলাদেশের পক্ষে শোকবইয়ে স্বাক্ষর স্থানীয় সরকার মন্ত্রীর যশোরে নিষিদ্ধ আ. লীগের প্রতিমন্ত্রী ও এমপিসহ ১১৩ জনের নামে মামলা হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

রাবি-রুয়েট সমাবর্তনে অংশ নিতে রাষ্ট্রপতি রাজশাহী যাচ্ছেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:১০:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০১৯
  • ২৯৪ বার

হাওর বার্তা ডেস্কঃ রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ও রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সমাবর্তনে অংশ নিতে আগামীকাল শনিবার রাজশাহীতে যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। শনিবার (৩০ নভেম্বর) রাবির ১১তম সমাবর্তন এবং পরদিন রবিবার (১ ডিসেম্বর) রুয়েটের পঞ্চম সমাবর্তনে সভাপতিত্ব করবেন রাষ্ট্রপতি। ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।

দায়িত্বশীল ত্রে জানা যায়, শনিবার দুপুর ২টা ৩০ মিনিটের দিকে হেলিকপ্টারে করে রাবির সৈয়দ আমীর আলী হল সংলগ্ন হেলিপ্যাডে অবতরণ করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এরপর আনুষ্ঠানিকতা শেষে রাবির একাদশ সমাবর্তনে সভাপতিত্ব করবেন। সমাবর্তনে বিশেষ অতিথি থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

রাষ্ট্রপতি রাবিতে অবতরণের পর তাকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা ও লালগালিচা সংবর্ধনা দেওয়া হবে। সেখান থেকে রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আবদুস সোবহানের বাসভবনে গেলে তাকে গার্ড অব অনার দেওয়া হবে। পরে দুপুর ৩টায় সমাবর্তন শোভাযাত্রা অংশগ্রহণ করে রাষ্ট্রপতি সমাবর্তনের অনুষ্ঠানস্থলে পৌঁছাবেন। সেখানে জাতীয় সঙ্গীত পরিবেশন ও পবিত্র ধর্মগ্রন্থগুলো থেকে পাঠের পর তিনি সমাবর্তন অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করবেন।

এরপর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ পিএইচডি ডিগ্রিপ্রাপ্তদের সনদপত্র প্রদান করবেন। পরে দেওয়া হবে সমাবর্তন স্মারক। সবশেষে ভাষণ দেবেন রাষ্ট্রপতি। সমাবর্তন অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণার পর জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হবে। পরে বিকাল সাড়ে ৪টার দিকে রাষ্ট্রপতি রাবি ক্যাম্পাস ত্যাগ করবেন। এদিন রাজশাহীতেই রাত্রিযাপন করবেন তিনি।

অন্যদিকে পরদিন রবিবার দুপুর ৩টার দিকে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ রুয়েটের পঞ্চম সমাবর্তনে সভাপতিত্ব করবেন। সমাবর্তন অনুষ্ঠানের সমাপ্তি হলে এদিন বিকাল সাড়ে ৪টার দিকে হেলিকপ্টারে ঢাকার উদ্দেশ্যে রাজশাহী ত্যাগ করবেন।

এ বিষয়ে রাবি প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, রাষ্ট্রপতি ও রাবি চ্যান্সেলর মো. আবদুল হামিদের আগমনে ক্যাম্পাস জুড়ে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েনের মাধ্যমে নিচ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও ক্যাম্পাসের প্রধান পয়েন্টে সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে। এ সময় বহিরাগতদের প্রবেশ করতে দেওয়া হবে না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ

রাবি-রুয়েট সমাবর্তনে অংশ নিতে রাষ্ট্রপতি রাজশাহী যাচ্ছেন

আপডেট টাইম : ০৬:১০:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০১৯