ঢাকা ০২:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

নতুন বার্তা নিয়ে ফিরবেন খালেদা : দুদু

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৩১:০৪ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০১৫
  • ৫৩৯ বার

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নতুন বার্তা নিয়ে দেশে ফিরবেন বলে জানিয়েছেন চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু। বুধবার সন্ধ্যায় মওলানা ভাসানীর ৩৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বিএনপি এ আলোচনা সভার আয়োজন করে। দুদু বলেন, তিনি (খালেদা জিয়া) খুব অল্প সময়ের মধ্যে দেশে ফিরবেন। সরকারও বিষয়টি বুঝতে পেরেছে। তিনি নতুন বার্তা বহন করে দেশে আসবেন। শামসুজ্জামান দুদু বলেন, সরকার বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে মিথ্যা হয়রানিমূলক মামলা দিয়ে নিপীড়ন করছে। মওলানা আবদুল হামিদ খান ভাসানীকে ‘অবজ্ঞা ও অবহেলা’ করছে সরকার। ভবিষ্যতে তার জন্ম ও মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি জানান। তিনি বলেন, মওলানা ভাসানীকে অবজ্ঞা, এড়িয়ে চলা এবং অবহেলা করা সরকারের কাজ। আওয়ামী লীগের তার প্রতিষ্ঠাতার (মওলানা ভাসানী) প্রতি কোনো মমতা। দুদু বলেন, মজলুম এই নেতার স্মরণে রাষ্ট্রীয়ভাবে কোনো কর্মসূচি হয় না। প্রধানমন্ত্রী বিভিন্ন জায়গায় যান। তিনি মওলানা ভাসানী মাজারে যেতে পারতেন। তার প্রতি শ্রদ্ধা জানাতে পারতেন। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মহিলা দলের সভাপতি নুরে আরা সাফা, সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, কন্ঠশিল্পী মনির খান প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

নতুন বার্তা নিয়ে ফিরবেন খালেদা : দুদু

আপডেট টাইম : ০৯:৩১:০৪ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০১৫