ঢাকা ০৭:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

মঞ্চ দেখলে হাঁটু কাঁপে লরেন্সের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:২৭:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০১৫
  • ৪৩৫ বার

অভিনেত্রী জেনিফার লরেন্স নাকি মঞ্চকে ভীষণ ভয় পান। ‘দ্য হাঙ্গার গেমস’ ও ‘এক্স-মেন’ ফ্রাঞ্চাইজিতে কাজ করা অস্কারজয়ী এই অভিনেত্রী নিজেই জানিয়েছেন এ কথা। তাই তিনি সোজা-সাপটা বলে দিয়েছেন, ‘আর যাই করি মঞ্চে অভিনয় নয়।’

২৫ বছর বয়সী এই মার্কিন অভিনেত্রী এক সাক্ষাৎকারে বলেছেন, ”মঞ্চ আমার মধ্যে ভয় জাগায়। এটা যথেষ্ট কষ্টের কাজ। চলচ্চিত্রে কৌশলী হয়ে অভিনয় করা যায়। কিন্তু মঞ্চে কণ্ঠের যথাযথ ব্যবহার ও শারীরিক শক্তি প্রয়োগ করে কাজ করতে হয়, যেটা আমার পক্ষে সম্ভব না। তাই মঞ্চে অভিনয় তা দূরের কথা এ নিয়ে কোন পরিকল্পনাই করতে রাজি নই।”

‘জয়’ ছবির সহশিল্পী ইসাবেলা রোসেল্লিনি চেষ্টা করেছিলেন লরেন্সকে মঞ্চে উদ্বুদ্ধ করতে। কিন্তু ভয়টা কোনোভাবেই যাচ্ছে না তার। লরেন্স বলেন, ”ইসাবেলা বলেছিলেন, মঞ্চকে আমার ভালোবাসা উচিত। কারণ এটা পুরোপুরি অভিনয়ের জায়গা। কিন্তু তিন টেকের বাইরে যদি কিছু করতে যাই তাহলে মনে হয় যেন মরে যাবো! প্রতিবারই নাটক দেখতে গেলে সবাইকে বলতে শুনি, প্রতিটি প্রদর্শনীতে নাকি পুরোপুরি আলাদা অভিজ্ঞতা হয়। বাবারে বাবা! আমার পক্ষে এত অভিজ্ঞতা অর্জন সম্ভব না।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

মঞ্চ দেখলে হাঁটু কাঁপে লরেন্সের

আপডেট টাইম : ০৯:২৭:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০১৫