ঢাকা ১১:১৮ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

ইমরান আমাকে বাসায় আটকে রাখতো

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:১৪:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০১৫
  • ৩৮৯ বার

মাত্র ১০ মাসেই শেষ হয়ে গিয়েছিল তাঁদের দাম্পত্য জীবন। ইমরান খানের দ্বিতীয় স্ত্রী রেহাম খানের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল, তিনি নাকি বিষ প্রয়োগ করে মেরে ফেলতে চেয়েছিলেন ইমরান খানকে। তখন মুখ না খুললেও, সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ‘আমাকে নাকি হুকুম করা হয়েছিল বাড়ির বাইরে পা না রাখতে। ঘরে থেকে শুধুমাত্র রুটি বানাতে বলা হয়েছিল আমাকে।’

২০০৪ সালে জেমাইমা খানের সঙ্গে বিচ্ছেদ হয় ইমরান খানের। এরপর ২০১৩ সালে রেহাম খানের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন ইমরান। ২০১৩ সালে বিবিসি-র সাংবাদিকতা ছেড়ে পাকিস্তানে এসে বসবাস শুরু করেন রেহাম। সাক্ষাৎকারে তিনি জানান, ‘আমি ইমরানকে বিয়ে করেছিলাম, কারণ আমার মনে হয়েছিল, তিনি আমাকে ভালোবাসেন। মনে হয়েছিল জীবনে একা হয়ে পড়েছেন ইমরান।

তাঁর সঙ্গে মিশে মনে হয়েছিল আমাদের চিন্তাভাবনা, জীবনের লক্ষ্য একই। কিন্তু পরে আমার সেই ভুল ভাঙে। ইমরান রাজনীতি ছাড়া আর কিছুই বোঝেন না। কিন্তু ঈশ্বর জানেন আমি চেষ্টা করেছিলাম।’

রেহামের মতে, তাঁর জীবনে অশান্তির সূত্রপাত হয় পথশিশুদের প্রতিনিধি হওয়ার পর থেকেই। তাঁকে কোনোভাবেই এই কাজের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়াতে দেওয়া হয়নি। সব সময়ই নিরাপত্তাহীনতায় ভুগতেন ইমরান এবং তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ। তাঁর ব্যক্তিগত জীবনে যাই হোক না কেন, তিনি পাকিস্তানের পথ শিশুদের জন্যে আগামী দিনেও কাজ করবেন বলেই জানিয়েছেন। তা ছাড়া দুটি ছবি প্রযোজনার সঙ্গেও যুক্ত তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

ইমরান আমাকে বাসায় আটকে রাখতো

আপডেট টাইম : ০৯:১৪:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০১৫