ঢাকা ০২:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

প্লট-ফ্ল্যাট মালিকদের সুসংবাদ দিলেন পূর্তমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:০১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০১৫
  • ৪৮৫ বার

প্লট ও ফ্ল্যাট মালিকদের সুসংবাদ দিলেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চলমান প্রকল্পগুলোর কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন তিনি। গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, গ্রাহকের কাছ থেকে প্লটের জন্য টাকা নিয়ে তাদের প্লট বুঝিয়ে দিতে দেরি করা যাবে না। দ্রুত প্লট হস্তান্তরের ব্যবস্থা করতে হবে। যাদের কাছ থেকে ফ্ল্যাটের বিপরীতে টাকা নেয়া হয়েছে তাদেরও দ্রুত ফ্ল্যাট বুঝিয়ে দিতে হবে। আজ মঙ্গলবার রাজধানীর উত্তরায় রাজউকের উত্তরা (তৃতীয় পর্ব) ও উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শন করতে গিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় পূর্ত সচিব মঈন উদ্দিন আব্দুল্লাহ, রাজউকের চেয়ারম্যান জয়নাল আবেদিন ভুইয়া, পূর্ত বিভাগের প্রধান প্রকৌশলী কবির আহমেদ ভুইয়া, রাজউকের প্রধান প্রকৌশল হাফিজুর রহমান মুন্সিসহ শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিকে রাজউক জানিয়েছে, উত্তরার দুটি প্রকল্প কাজের অগ্রগতি দেখার পর পূর্তমন্ত্রী রাজউকের পূর্বাচল উপশহর প্রকল্প এবং কেরানীগঞ্জের ঝিলমিল আবাসিক প্রকল্প কাজের অগ্রগতি দেখতে আসবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

প্লট-ফ্ল্যাট মালিকদের সুসংবাদ দিলেন পূর্তমন্ত্রী

আপডেট টাইম : ০৯:০১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০১৫