ঢাকা ০৩:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

ফরিদপুর মেডিকেল কলেজের হাসপাতালের দুর্নীতি খতিয়ে দেখতে সংসদীয় তদন্ত কমিটি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৪৭:০৮ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০১৯
  • ২৮০ বার

হাওর বার্তা ডেস্কঃ রিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মালামাল কেনায় অনিয়ম খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

এজন্য কমিটির সদস্য মুহিবুর রহমান মানিককে আহ্বায়ক এবং অধ্যাপক ডা. আ ফ  ম রুহুল হক, মো. আবদুল আজিজ ও জাকিয়া নূরকে সদস্য করে একটি সংসদীয় তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। দুই মাসের মধ্যে তদন্ত করে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই তদন্ত কমিটি গঠন করা হয়।

বৈঠকে জাতীয় হৃদরোগ হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা নিয়েও আলোচনা হয়। হাসপাতালটির সেবা ব্যবস্থা উন্নয়নে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে স্থায়ী কমিটি। ডেঙ্গু ও চিকুনগুনিয়া মোকাবিলা, এডিস মশার বিস্তার রোধ এবং আক্রান্ত রোগীদের যথাযথ চিকিৎসাসেবা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়। স্থানীয় সরকার বিভাগ এবং কর্পোরেশনের সঙ্গে সমন্বয় করে এ ব্যাপারে তৎপরতা বাড়াতে দিকনির্দেশনা দিয়েছে সংসদীয় স্থায়ী কমিটি।

কমিটির সভাপতি শেখ ফজলুল করিম সেলিমের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত বৈঠকে আ ফ ম রুহুল হক, মুহিবুর রহমান মানিক, মো. মনসুর রহমান, মো. আবদুল আজিজ, সৈয়দা জাকিয়া নূরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

ফরিদপুর মেডিকেল কলেজের হাসপাতালের দুর্নীতি খতিয়ে দেখতে সংসদীয় তদন্ত কমিটি

আপডেট টাইম : ০৮:৪৭:০৮ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০১৯