ঢাকা ০৮:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা

দেশ উন্নয়নের রোল মডেল হওয়ায় চক্রান্ত চলছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৪৫:২৫ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০১৫
  • ৩৯৫ বার

এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মোঃ মসিউর রহমান রাঙ্গাঁ বলেছেন, বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হওয়ায় অনেক দেশই উন্নয়ন পরিকল্পনা অনুসরণ করছে। এতে করে দেশে-বিদেশে ষড়যন্ত্রকারীরা চক্রান্ত করছে। এসব দেশ বিরোধীদের প্রতিরোধ করতে প্রকল্পকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে।

আজ রবিবার বিয়াম মিলনায়তনে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) পল্লী জীবিকায়ন প্রকল্পে (পজীপ)- ২য় পর্যায় আয়োজিত এক কর্মশালায় একথা বলেন তিনি।

মহাপরিচালক মোঃ আবদুল জলিল মিঞার সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অতিরিক্ত সচিব এ কে এম বদরুল মজিদ ও প্রকল্প পরিচালক মোঃ আবদুল হামিদ সরকার।

প্রতিমন্ত্রী বলেন, দরিদ্র ও সুবিধা বঞ্চিতদের জন্য বরাদ্দকৃত প্রকল্প অর্থ যাতে আত্মসাৎ বা অপচয় না হয় সেজন্য সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের অতন্দ্র প্রহরী হতে হবে। সরকারের রূপকল্প ২০২১ বাস্তবায়ন ও দারিদ্র্য হার ৩১% হতে ১৫% এ নামিয়ে আনতে প্রকল্পটি সহায়ক শক্তি। এটি ইতোমধ্যে দেশে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ৪ লাখ দরিদ্র জনের আর্থ-সামাজিক উন্নয়ন ঘটিয়েছে।

প্রকল্পটি ৪২ জেলার ১৯০ উপজেলায় ৩৩১ কোটি ৪২ লাখ ৭ হাজার টাকা ব্যয়ে প্রায় সাড়ে ৩৬ লাখ বিত্তহীন মানুষকে সাবলম্বী করতে জুন ২০১২ হতে জুন ২০১৭ সাল মেয়াদে বাস্তবায়িত হচ্ছে। দিনব্যাপী এ কর্মশালায় সারাদেশের ২৫০ জন প্রকল্প কর্মকর্তা অংশ নেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়?

দেশ উন্নয়নের রোল মডেল হওয়ায় চক্রান্ত চলছে

আপডেট টাইম : ০৯:৪৫:২৫ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০১৫