ঢাকা ০২:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

ময়মনসিংহে যাত্রার মঞ্চে পরী মনির ফোন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:১২:১০ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০১৫
  • ৫০৮ বার

ময়মনসিংহ শহরের সার্কিট হাউজে চলছে ১০ দিনব্যাপী নির্মল যাত্রা উৎসব। প্রতিদিনের মতোই বৃহস্পতিবার সন্ধ্যায়ও যাত্রা দেখতে সার্কিট হাউজের ময়দানে হাজির হয়েছিলেন অসংখ্য মানুষ। উৎসব মঞ্চে তখন চলছে আলোচনা পর্ব।

এ সময় যাত্রা উৎসব উদযাপন কমিটির যুগ্ম আহ্বায়ক কবি, নাট্যকার ফরিদ আহমদ দুলালের মোবাইল ফোনটি বেজে উঠল। অপরপ্রান্ত থেকে জানানো হল তিনি ‘মহুয়া সুন্দরী’।

সবাই তো অবাক! মহুয়া সুন্দরী!

বিষয়টি খোলাসা করলেন ফোনের অপরপ্রান্ত থেকে মহুয়া সুন্দরী পরিচয় দেওয়া চিত্রনায়িকা পরী মনি। যাত্রা উৎসবের মঞ্চে ফোন করে পরী মনি সবাইকে তার নতুন সিনেমা ‘মহুয়া সুন্দরী’ দেখার আমন্ত্রণ জানালেন। পরী মনির এই চমক দারুণ উপভোগ করেন উপস্থিত অতিথি ও দর্শক।

বাংলাদেশ যাত্রাশিল্পী উন্নয়ন পরিষদের আয়োজনে ময়মনসিংহে ১০ দিনব্যাপী যাত্রাপালা উৎসব রবিবার শেষ হবে। উৎসবের নবম দিনের আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব আমির আহম্মেদ চৌধুরী রতন।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, যাত্রা উৎসব উৎযাপন কমিটির যুগ্ম আহ্বায়ক কবি নাট্যকার ফরিদ আহমদ দুলাল, যাত্রা শিল্পী উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক গাজী বেলায়েত, মমতাজ উদ্দিন ও তরুণ কবি হাসান জামিল প্রমুখ।

আলোচনা পর্বের মাঝে হঠাৎ করেই যুক্ত হয়ে যান চিত্রনায়িকা পরী মনি। মোবাইল ফোনে দর্শকদের উদ্দেশে পরী মনি বলেন, ‘যাত্রাশিল্পকে আমি আন্তরিকভাবেই শ্রদ্ধা করি। তা ছাড়া আমি নিজেও ময়মনসিংহ অঞ্চলের বিখ্যাত পালা ‘মহুয়া সুন্দরী’তে অভিনয় করেছি। আগামী ২০ নভেম্বর মুক্তি পাচ্ছে সিনেমাটি। আশা করি যারা যাত্রাশিল্পকে মন থেকে ভালবাসেন তারা ছবিটি সিনেমা হলে গিয়ে দেখবেন। আর ছবি চলাকালীন সময়ে আমি একবার হলেও ময়মনসিংহে আপনাদের সঙ্গে দেখা করে যাব।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

ময়মনসিংহে যাত্রার মঞ্চে পরী মনির ফোন

আপডেট টাইম : ০৯:১২:১০ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০১৫