ঢাকা ০৩:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

বাবার জন্য ক্ষমা চাইলেন রাঙ্গার মেয়ে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৬:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০১৯
  • ৪০১ বার

শহীদ নূর হোসেনকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে ব্যাপক সমালোচিত জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গার মেয়ে মালিহা তাসমিন জুঁই বাবার হয়ে দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন। গত মঙ্গলবার জুঁই ফেসবুক লাইভে এসে এ ব্যাপারে কথা বলেন। ভিডিওটি পরে ভাইরাল হয়।

লাইভ ভিডিওতে তিনি বলেন, ‘আমি মসিউর রহমান রাঙ্গা সাহেবের মেয়ে। বাবার হয়ে আমি কিছু কথা বলতে চাই। দয়া করে আমার কথাগুলো একটু শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন। ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। মানুষ মাত্রই ভুল করে। রাঙ্গা সাহেব দেশবাসী, নূর হোসেনের মা, ভাই, পরিবার এবং প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। আপনারা সবাই আমার বাবাকে ক্ষমা করবেন। দয়া করে আমার ভিডিওটি শেয়ার করবেন। ওই দিন সকালে পার্টি অফিসে গিয়ে নেতাকর্মীর কাছে বাবা শুনতে পান গণতন্ত্র দিবসে কিছু লোক বলেছেন, ‘এরশাদের দুই গালে জুতা মারো তালে তালে’।

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান মরহুম এইচএম এরশাদ সম্পর্কে এসব কথাবার্তা শোনার পর মাথা ঠিক ছিল না বাবার। বিষয়টি স্বাভাবিকভাবে নিতে পারেননি তিনি। কারণ এরশাদকে নিজের বাবার মতো জানেন আমার বাবা। এজন্য প্রতিক্রিয়া জানতে গিয়ে নূর হোসেনকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। বাবার বিষয়টি আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, বাবার হয়ে আমি সবার কাছে ক্ষমা চাই।’

এদিকে রাজনৈতিক অঙ্গনে প্রবল চাপে থাকা রাঙ্গা বুধবার (১৩ নভেম্বর) জাতীয় সংসদে দাঁড়িয়ে ক্ষমা চান। সংসদে তিনি বলেছেন, তিনি তিনদিন ধরে জ্বরে ভুগছেন। তাই ভুলভাল বক্তব্য দিয়ে ফেলেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

বাবার জন্য ক্ষমা চাইলেন রাঙ্গার মেয়ে

আপডেট টাইম : ১১:২৬:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০১৯