ঢাকা ১২:১১ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

সাইক্লোন মাহা আঘাত হানতে পারে বাংলাদেশের ম্যাচে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪১:৪৮ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০১৯
  • ৩৫৬ বার

হাওর বার্তা ডেস্কঃ ভারতের আবহাওয়া অফিস বলছে সাইক্লোন মাহা আগামী বুধবার রাতে বা বৃহস্পতিবার আঘাত হানতে পারে গুজরাটে। আর ঘূর্ণিঝড়ের প্রভাবে বিস্তীর্ণ এলাকাজুড়ে থাকবে ভারী বৃষ্টি। আবহাওয়ার এই পূর্বাভাস সত্যি হলে বাংলাদেশ-ভারত দ্বিতীয় টি-টোয়েন্টি বৃষ্টিতে  ভেসে যাওয়ার আশঙ্কা প্রবল।
সোমবার সকালে ঘূর্ণিঝড়টির অবস্থান ছিল মধ্য আরব সাগরে, গুজরাট উপকূল থেকে ৬০০ কিলোমিটারের কিছু বেশি দূরে।
গত পাঁচ দিন ধরে কেরালা উপকূল ধরে উত্তর-পূর্ব দিকে এগিয়েছে মাহা। সোমবার রাতে প্রায় ১২০ ডিগ্রি বাঁক নিয়ে এই ঝড়ের গুজরাটের দিকে যাওয়ার কথা।
ভারতের বায়ুবিজ্ঞান অধিদপ্তর আইএমডি বলছে, এই ঘূর্ণিঝড়ের কারণে গুজরাট ও মহারাষ্ট্রে প্রবল বৃষ্টিপাতের শঙ্কা রয়েছে। বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত সময়ের মাঝে আঘাত হানতে পারে এ ঘূর্ণিঝড়। অবশ্য ভারতে আঘাত হানার আগে শক্তিমত্তা কমে যাওয়ার সম্ভাবনা আছে ‘মাহা’র, বাতাসের গতিবেগ নেমে আসতে পারে ঘন্টায় ১১০ কিলোমিটারে। গুজরাটের জুনাগর, গির সোমনাথ, আমরেলি, ভবনগর, সুরাট, ভারুখ, আনন্দ, আহমেদাবাদ, বোটাড়, পরবান্দার ও ভাদোদারার সঙ্গে মাহার কারণে প্রবল বৃষ্টিপাত হতে পারে রাজকোটেও।

রাজকোটের কান্ধেরিতে সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে হওয়ার কথা আছে ভারত-বাংলাদেশের দ্বিতীয় টি-টোয়েন্টি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাইক্লোন মাহা আঘাত হানতে পারে বাংলাদেশের ম্যাচে

আপডেট টাইম : ১০:৪১:৪৮ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০১৯