ঢাকা ০৮:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

একসঙ্গে সরকারি চাকরি গেল ৪০৮ ডাক্তারের

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৭:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০১৫
  • ৪০০ বার

একদিনে ৪০৮ জন সরকারি ডাক্তারের চাকরি চলে গেল! এ যেন অনিল কাপুরের নায়ক সিনেমা। অথবা অক্ষয় কুমারের গব্বর ইজ ব্যাক। খারাপ কাজ করবে। সরকারি টাকা মুঠো ভরে ঘরে নিয়ে যাবে। তারপর চাকরিও করবে! এসব একেবারেই বরদাস্ত করেননি পর্দার নায়ক অনিল কাপুর। এবার সেই সিনেমার কায়দাতেই ৪০৮ ডাক্তারকে একদিনে চাকরি থেকে ছাঁটাই করল ওড়িশা সরকার‌! জিনিউজের এক প্রতিবেদনে এখবর দিয়েছে। ডাক্তারদের দোষ? সে অবশ্য বলে শেষ করা যাবে না। তবে এক্ষেত্রে কাহারো কাছ থেকে ছুটি না নেয়ার কারণেই এই ঘটনাটি ঘটেছে বলে জানা যায়। হাসপাতালে ডাক্তারদের দেখাই মিলত না। উত্‍সবের মৌশুম মতো। কারও তোয়াক্কা না করে, যে যার মতো ছুটি নিচ্ছিলেন ডাক্তাররা। আর এসব বরদাস্ত করেনি ওড়িশা সরকার। মোট ৪১২ জন ডাক্তারকে শোকজের নোটিশ পাঠিয়ে দেওয়া হয়। ডাক্তাররা সেটাও খুবই হালকাভাবে নেন। মাত্র ৪ জন ডাক্তার কাকুতি-মিনতি করে চিঠির জবাব দিয়ে বলেন, এমন আর হবে না। সরকার তাদের চাকরিতে বহাল রেখেছে। কিন্তু বাকি ৪০৮ জনকে একদিনে ছাঁটাই করা হয়েছে। সত্যিই ওড়িশা সরকার কিছু একটা করে দেখাল বটে। দেশের বাকি রাজ্যগুলো এবং আমাদের দেশও যদি এবার প্রতিবেশী দেশ থেকেও একটু শিক্ষা নেয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

একসঙ্গে সরকারি চাকরি গেল ৪০৮ ডাক্তারের

আপডেট টাইম : ১১:২৭:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০১৫