ঢাকা ০৮:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘পূর্ণাঙ্গ বিজয় না আসা পর্যন্ত’ লড়াইয়ের ঘোষণা ইরানের সশস্ত্র বাহিনীর জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে সশস্ত্র যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে উজ্জীবিত করে: রাষ্ট্রপতি ২৩ দিনে রেমিট্যান্স এলো ৩৪৫০২ কোটি টাকা স্বাধীনতার গৌরবময় ইতিহাস সংরক্ষণ করা জরুরি : সংস্কৃতি মন্ত্রী ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ সরকারের সৎ মায়ের নির্যাতন, মা’র কবরের পাশে শিশুর কান্না ভাইরাল নতুন সিদ্ধান্ত, ১০ শনিবার খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয় সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন ৫ দিনের রিমান্ডে ঈদের পর প্রথম কর্মদিবসে প্রায় ১১ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী ৭ দিনের অভিযান আসাদগেট-শ্যামলীতে সব ক্লিনিক পরিদর্শন, অনিয়মে ছাড় নয় : স্বাস্থ্যমন্ত্রী

দেশে ফিরছেন রাষ্ট্রপতি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৬:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০১৯
  • ৩২৪ বার

হাওর বার্তা ডেস্কঃ জাপান ও সিঙ্গাপুরে আট দিনের সফর শেষে আজ রবিবার দেশে ফিরছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। এই তথ্য জানিয়েছেন, রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ।

রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব বলেন, রাষ্ট্রপতি এবং তার সফরসঙ্গীদের বহনকারী সিঙ্গাপুর এয়ারলাইন্স লিমিটেডের একটি নিয়মিত ফ্লাইট (ফ্লাইট নং এসকিউ ৪৪৬) আজ সকাল ১০টা ৪০ মিনিটে হযরত শাহজালাল (রা.) আর্ন্তজাতিক বিমান বন্দরে অবতরন করবে।

রাষ্ট্রপতি ২০ অক্টোবর থেকে জাপানে ৬ দিনের সরকারি সফর শেষে গত শুক্রবার সিঙ্গাপুরে পৌঁছেন। তিনি মঙ্গলবার টোকিওতে জাপানের নতুন সম্রাট নারুহিতোর অভিষেক অনুষ্ঠানে যোগ দেন।

টোকিওতে রাজ প্রাসাদে বিভিন্ন দেশের প্রায় ২ হাজার নেতা এবং ১৭৪ টি দেশ ও অঞ্চলের প্রতিনিধিদের সামনে নিজেকে সে দেশের ১২৬ তম সম্রাট হিসেবে ঘোষণা দেন। ৫৯ বছর বয়স্ক সম্রাট নারিহিতো তার ৮৫ বছর বয়স্ক পিতা সম্রাট অ্যামিরিতাস অকিহিতোর অবসরে যাবার পর গত ১ মে দেশটির নতুন সম্রাট হিসেবে শপথ নেন।

রাষ্ট্রপতি একই দিনে জাপানের নতুন সম্রাট নারুহিতো এবং সম্রাজ্ঞী মাসাকোর দেয়া ভোজ সভায় যোগ দেন। তিনি পর দিন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের দেয়া অপর এক ভোজ সভায়ও যোগ দেন।

রাষ্ট্রপতি ২৫ অক্টোবর সিঙ্গাপুরের উদ্দেশে জাপান ত্যাগ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘পূর্ণাঙ্গ বিজয় না আসা পর্যন্ত’ লড়াইয়ের ঘোষণা ইরানের সশস্ত্র বাহিনীর

দেশে ফিরছেন রাষ্ট্রপতি

আপডেট টাইম : ১১:১৬:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০১৯