ঢাকা ০২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

আগামীকাল রাষ্ট্রপতি দেশে ফিরছেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫১:২৫ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০১৯
  • ৩৬০ বার

হাওর বার্তা ডেস্কঃ রাষ্ট্রপতি এম আবদুল হামিদ জাপান ও সিঙ্গাপুরে আট দিনের সফর শেষে আগামীকাল রবিবার দেশে ফিরছেন। রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ আজ জানান, রাষ্ট্রপতি এবং তার সফরসঙ্গীদের বহনকারি সিঙ্গাপুর এয়ারলাইন্স লিমিটেডের একটি নিয়মিত ফ্লাইট (ফ্লাইট নং এসকিউ ৪৪৬) আগামীকাল সকাল ১০টা ৪০ মিনিটে হযরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরন করবে।

রাষ্ট্রপতি হামিদ সিঙ্গাপুরে তার দুই দিনের যাত্রা বিরতি শেষে আগামীকাল রাত (স্থানীয় সময়) ৮টা ৩৫ মিনিটে ঢাকার উদ্দেশে চাঙ্গি আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করবেন। সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুস্তাফিজুর রহমান বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানাবেন।

রাষ্ট্রপতি ২০ অক্টোবর থেকে জাপানে ৬ দিনের সরকারি সফর শেষে গতকাল শুক্রবার সিঙ্গাপুরে পৌঁছেন। তিনি মঙ্গলবার টোকিওতে জাপানের নতুন সম্রাট নারুহিতোর অভিষেক অনুষ্ঠানে যোগ দেন। তিনি টোকিওতে রাজ প্রাসাদে বিভিন্ন দেশের প্রায় ২ হাজার নেতা এবং ১৭৪টি দেশ ও অঞ্চলের প্রতিনিধিদের সামনে নিজেকে সেদেশের ১২৬ তম সম্রাট হিসেবে ঘোষণা দেন।

৫৯ বছর বয়স্ক সম্রাট নারিহিতো তাঁর ৮৫ বছর বয়স্ক পিতা সম্রাট অ্যামিরিতাস অকিহিতোর অবসরে যাবার পর গত ১ মে দেশটির নতুন সম্রাট হিসেবে শপথ নেন।

রাষ্ট্রপতি একই দিনে জাপানের নতুন সম্রাট নারুহিতো এবং সম্রাজ্ঞী মাসাকোর দেয়া ভোজ সভায় যোগ দেন। তিনি পর দিন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের দেয়া অপর এক ভোজ সভায়ও যোগ দেন।

উপ-প্রেস সচিব জানান, রাষ্ট্রপতি ২৫ অক্টোবর সিঙ্গাপুরের উদ্দেশে জাপান ত্যাগ করেন। তিনি আগামীকাল দেশে ফিরবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

আগামীকাল রাষ্ট্রপতি দেশে ফিরছেন

আপডেট টাইম : ১০:৫১:২৫ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০১৯