ঢাকা ০৮:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাহিদ-হাসনাত-সারজিস একসময় ছাত্রলীগ করতো: প্রতিমন্ত্রী মীর শাহে আলম জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী নিউইয়র্কে প্রধানমন্ত্রীর সঙ্গে শাহবাজ শরিফের সাক্ষাৎ, যা আলোচনা হলো জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ নিখুঁত নয়, তবে এর বিকল্প অকল্পনীয় : খলিলুর রহমান সৌদি আরবকে সহায়তায় জরুরি বৈঠকে তুরস্ক-পাকিস্তান প্রধানমন্ত্রীকে জাতিসংঘ মহাসচিবের অভিনন্দন, ভাষণে বিশ্বশান্তি ও জনকল্যাণমুখী বাংলাদেশের রূপরেখা: মাহ্দী আমিন ৫ জেলার চরে অর্থকরী ফসল বাদাম ও কাউন প্রয়োজন সঠিক উপকরণ, প্রশিক্ষণ ও পরামর্শ বদলে যাবে কৃষকের ভাগ্য আসল ইলিশ চিনবেন যেভাবে হালান্ডের জোড়া গোলে ২৮ বছরের অপেক্ষার অবসান নরওয়ের

ভাষণ কম, অ্যাকশন বেশি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৩৯:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০১৫
  • ৫১০ বার

এখন থেকে ভাষণ কম, অ্যাকশন বেশি, বললেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি আরও বলেন, আমাদের ভালো কথার স্টক ফুরিয়ে গেছে। আমরা যত ভালো কথা বলেছি সে তুলনায় ভালো কাজ করছি না। এদেশের মানুষ ভালো কথা শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেছে। তাই শুধু ভালো কথা না বলে আমাদের বেশি করে ভালো কাজ করতে হবে।

শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন পূনর্মিলনী-২০১৫ উপলক্ষে এ সাধারণ সভা ও গুণীজন সম্মাননার আয়োজন করে। এসময় সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মিলন মেলায় এক আনন্দঘন পরিবেশ তৈরি হয়।

মন্ত্রী বলেন, আমাদের দেশের রাজনীতিবীদদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে লাগাম ছাড়া জিহ্বা। তারা কথাবার্তা বলার সময় সব নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এছাড়া আরেকটা বড় সমস্যা হচ্ছে দায়িত্বজ্ঞানহীন রাজনীতি, সেন্সলেস পলিটিক্স। এই দুটো নিয়ন্ত্রণ করতে না পারলে আমরা বড় ধরণের দূর্যোগপূর্ণ অবস্থার দিকে ধাবিত হবো।

অনুষ্ঠানে চারজন সাবেক শিক্ষার্থীকে গুণীজন সম্মাননা দেয়া হয়। সম্মাননা প্রাপ্তরা হলেন, অ্যাম্বাসেডর হুমায়ুন কবির, সোহেল আহমেদ চৌধুরী, অধ্যাপক মো. মোহাব্বত খান এবং সৈয়দ মমতাজ শিরীন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি রেজাউল হক চৌধুরী মোশতাকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, রেজাউল কবির, মিজানুর রহমান, এম এ বারী প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাহিদ-হাসনাত-সারজিস একসময় ছাত্রলীগ করতো: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

ভাষণ কম, অ্যাকশন বেশি

আপডেট টাইম : ০৫:৩৯:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০১৫