ঢাকা ০৩:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

দক্ষিণ এশিয়ার দ্রুত বর্ধনশীল অর্থনীতিতে দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৩২:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০১৯
  • ২৯৫ বার

হাওর বার্তা ডেস্কঃ দক্ষিণ এশিয়ায় সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ। শুধু ভুটান বাংলাদেশ থেকে এগিয়ে আছে। সম্প্রতি বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিশ্বব্যাংক বলছে, চলতি অর্থবছরে বাংলাদেশের অর্থনীতির ৭.২ শতাংশ হারে প্রবৃদ্ধি হবে। আগামী অর্থবছরে যা ৭.৩ শতাংশে পৌঁছাবে।

‘সাউথ এশিয়া ইকোনমিক ফোকাস, মেকিং (ডি) সেন্ট্রালাইজেশন ওয়ার্ক’র সর্বশেষ সংস্করণে এ পূর্বাভাস দেয় বৈশ্বিক ঋণদানকারী সংস্থাটি।

শক্তিশালী সামষ্টিক অর্থনৈতিক কাঠামো, রাজনৈতিক স্থিতিশীলতা ও বড় সরকারি বিনিয়োগের কারণে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৭ শতাংশের ওপর থাকার পূর্বাভাস বিশ্বব্যাংক দিলেও আর্থিক ব্যবস্থার নাজুকতাকে বাংলাদেশের জন্য শংকার দিক হিসেবে তারা দেখছে।

প্রতিবেদনে বিশ্বব্যাংক বলেছে, প্রতিবেশী ভারত, নেপাল, শ্রীলঙ্কা, পাকিস্তান, মালদ্বীপ ও আফগানিস্তানের চেয়ে দ্রুত গতিতে বড় হচ্ছে বাংলাদেশের অর্থনীতি।

এ অঞ্চলের মধ্যে এবছর ভুটানের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৭.৪ শতাংশ অর্জিত হতে পারে বলে তারা জানিয়েছে।

আর ভারতের ব্যাপারে পূর্বাভাস দিয়ে বলা হয়েছে আগামী মার্চে অর্থবছর শেষ হওয়া নাগাদ দেশটিতে প্রবৃদ্ধি ৬ শতাংশে নেমে যাবে। তবে তাদের জন্য আশার কথা হলো ২০২০-২১ অর্থবছরে এটা ক্রমাগত বাড়তে বাড়তে ৬.৯ ও তার পরের বছর ৭.২ এ গিয়ে পৌঁছাবে।

অন্যদিকে পাকিস্তানের অর্থনৈতিক প্রবৃদ্ধি এ বছর ২.৪ হতে পারে বলে পূর্বাভাস বিশ্বব্যাংকের।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

দক্ষিণ এশিয়ার দ্রুত বর্ধনশীল অর্থনীতিতে দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ

আপডেট টাইম : ০৮:৩২:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০১৯