ঢাকা ১২:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

নূর হোসেন নারায়ণগঞ্জে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৪৩:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০১৫
  • ৪৭২ বার

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার অন্যতম আসামি নূর হোসেনকে নারায়ণগঞ্জে নিয়ে যাওয়া হয়েছে। সকালে তাকে নারায়ণগঞ্জ পুলিশের কাছে হস্তান্তর করেছে র‌্যাব-১ এর সদস্যরা। শুক্রবার সকাল ৭টা ৫মিনিটে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১ এর কার্যালয়ে অপেক্ষমাণ সাংবাদিকদের ব্রিফিং করার সময় র‌্যাবের পরিচালক (আইন ও গণমাধ্যম) মুফতি মাহমুদ খান বলেন, মেডিকেল চেকআপের জন্য নূর হোসেনকে মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হচ্ছে। সংক্ষিপ্ত ব্রিফিং শেষে নূর হোসেনকে নারায়ণগঞ্জ পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এরপর তাকে নিয়ে নারায়ণগঞ্জের উদ্দেশ রওনা হয় পুলিশ। এর আগে র‌্যাবের হেফাজতে সকাল ৬টা ৫০ মিনিটে তাকে র‌্যাব-১ কার্যালয়ে আনা হয়। তাকে নিয়ে আসা গাড়িটির সঙ্গে ছিলো আরও চারটি গাড়ি। বৃহস্পতিবার রাত ১১টা২০মিনিটের দিকে বেনাপোল চেকপোস্টের জিরো পয়েন্ট দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা নূর হোসেনকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের কাছে হস্তান্তর করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

নূর হোসেন নারায়ণগঞ্জে

আপডেট টাইম : ১২:৪৩:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০১৫