ঢাকা ০৩:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

জিয়ার সমাধি জনগণের হৃদয়ে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৯:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০১৫
  • ৪৩২ বার

শহীদ জিয়ার সমাধি জনগণের হৃদয়ে, দৃষ্টি নন্দন সমাধিটি সরানোর মতো দুঃসাহস দেখাবেন না। যদি করেন তাহলে সর্বশক্তি দিয়ে তা প্রতিহত করা হবে। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এসব কথা বলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম)। ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল ঢাকা মহানগর দক্ষিণ। তিনি বলেন, সরকার চায় কারাগারে বিএনপি নেতারা ধুঁকে ধুঁকে মৃত্যুবরণ করুক। এ কারণে একের পর এক মিথ্যা ও ভিত্তিহীন মামলা দিয়ে নেতাকর্মীদের কারাগারে পাঠাচ্ছে। মেজর হাফিজ বলেন, নির্বাচন কমিশন লেভেল প্লেইং ফিল্ড করার পরিবর্তে এরই মধ্যে মাঠ উঁচু-নিচু ‍করার কাজ শুরু করেছে। তাই নির্বাচন কমিশনকে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের স্বীকৃতি দেয়া উচিত। নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির এ নেতা বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডন থেকে ফিরে গণতন্ত্র পুনঃউদ্ধারের জন্য এবার যে আন্দোলনের ডাক দেবেন রাজপথে থেকেই সেই আন্দোলন সফল করতে হবে। এ আন্দোলনের মধ্যদিয়েই স্বৈরাচার সরকারের মরণ ঘণ্টা বাজাতে হবে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি জাহাঙ্গীর শিকদার। উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বেগম সেলিমা রহমান, সহ-তথ্য গবেষণা সম্পাদক হাবিবুর রহমান হাবিব, জাসাসের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মিঠামইনে বিএনপি সভাপতি হত্যা: যুবদল আহ্বায়ক নৌশাদ গ্রেপ্তার

জিয়ার সমাধি জনগণের হৃদয়ে

আপডেট টাইম : ১১:১৯:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০১৫