ঢাকা ০৯:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

কারণ অজানা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৯:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০১৯
  • ২৩২ বার

হাওর বার্তা ডেস্কঃ ছোট পর্দা থেকে বড়পর্দায় এসে বেশ কয়েকটি চলচ্চিত্র উপহার দিয়েছেন অভিনেত্রী মৌসুমী হামিদ। ‘ব্লাকমেইল’, ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী’ ও ‘মেন্টাল’সহ কয়েকটি ছবিতে তার অভিনয় দর্শকের কাছে প্রশংসিত হয়। এরপরেও বাণিজ্যিক ছবিতে পিছিয়ে আছেন এ অভিনেত্রী। বর্তমানে তার হাতে নতুন কোনো চলচ্চিত্র নেই বলে জানান। সর্বশেষ তার মুক্তিপ্রাপ্ত ছবি হলো ইমপ্রেস টেলিফিল্মের ‘ভালোবাসার রাজকন্যা’। গেল ঈদে এটি মুক্তি পায়। এটি নির্মাণ করেন রাজু আলিম। মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত গাজী রাকায়েতের ‘গোর’ চলচ্চিত্রটি।

এদিকে ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ শিরোনামের আরো একটি চলচ্চিত্রের শুটিং শেষ করেছেন দীর্ঘদিন হলো। এটির নির্মাতা আরিফুর জামান আরিফ। ছবিটি কবে মুক্তি পাবে তা নিশ্চিত নন বলে জানান মৌসুমী। নতুন চলচ্চিত্র থেকে দূরে কেন? এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমার অভিনীত প্রায় সব চলচ্চিত্র দর্শকের কাছে প্রশংসিত হয়েছে। তারপরেও নির্মাতারা আমাকে নিয়ে কাজ করতে আগ্রহী না। সেটির কারণ আমার অজানা। তবে আমি অনেকের মতো চলচ্চিত্রের নির্মাতাদের সঙ্গে হয়তো সখ্যতা গড়তে পারি না এটি সত্যি। হয়তো তাই আমার হাতে চলচ্চিত্র নেই।
এ অভিনেত্রী বর্তমানে টিভি নাটকে ব্যস্ত সময় পার করছেন। মাছরাঙা টেলিভিশনে প্রচার হচ্ছে তার অভিনীত ধারাবাহিক নাটক ‘বেমানান’ এবং বাংলাভিশনে ‘জায়গীর মাস্টার’। দুটি ধারাবাহিকেই মৌসুমী ভিন্ন চরিত্রে অভিনয় করছেন বলে জানান। ধারাবাহিকের বাইরে খন্ড নাটক ও টেলিছবিতেও নিয়মিত অভিনয় করছেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

কারণ অজানা

আপডেট টাইম : ১০:৫৯:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০১৯