ঢাকা ০৯:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

প্রতিবাদী জেরিন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৬:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০১৯
  • ২৩২ বার

হাওর বার্তা ডেস্কঃ বিগ বস’-এর প্রতিযোগী সাংবাদিক শেফালি বাগ্গকে তুলোধোনা করলেন অভিনেত্রী জেরিন খান। অভিনেত্রী রেশমি দেশাইকে শরীর নিয়ে মন্তব্য করেছিলেন শেফালি। প্রতিযোগিতা চলাকালীনই এমন ঘটনা ঘটেছিল। কিন্তু এভাবে কাউকে বলা পছন্দ হয়নি জেরিনের। তাই সোশ্যাল মিডিয়ায় শেফালিকে বিঁধলেন তিনি। প্রতিবাদ করলেন এমন আচরণের। ইনস্টাগ্রামে জেরিন লিখেছেন, শেফালি যেভাবে রেশমিকে বলেছেন, তা খুব লজ্জাজনক। একজন নারী হিসেবে অন্য এক নারীকে এমন মন্তব্য করা সত্যিই দুঃখের।

শেফালি পেশায় একজন সাংবাদিক। তিনি এমন মন্তব্য করবেন, তা মেনে নেয়া যায় না। শেফালি একজন সাংবাদিক হয়েও নারীদের সম্পর্কে এমন ভাবেন? প্রশ্ন তোলেন জেরিন। তিনি বলেন, তিনি শুধু রেশমি দেশাইকেই শরীর নিয়ে কটাক্ষ করেননি। এমনকী আরতি সিংয়ের ব্যক্তিগত জীবন নিয়েও মন্তব্য করেন। এটা কখনোই উচিত নয়। যদিও নিজের সাফাই গেয়েছেন শেফালিও।
বলেছেন, ‘বিগ বস’-এর ঘরে তাকে যে টাস্ক দেওয়া হয়েছিল, তা পূরণ করার জন্যই তিনি এসব করেছিলেন। পরে তিনি ক্ষমাও চেয়ে নেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

প্রতিবাদী জেরিন

আপডেট টাইম : ১০:৫৬:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০১৯