ঢাকা ০৭:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা

বিএনপির ক্রান্তিকাল চলছে : শেখ সেলিম

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৩:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০১৫
  • ৫৮৪ বার

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি বলেছেন, ‘খালেদা জিয়ার নেতৃত্বের প্রতি তার দলের নেতা কর্মীদের আস্থা নেই। বিএনপির বর্তমান ক্রান্তিকাল চলছে।’ তিনি আরো বলেন, ‘জঙ্গি,নাশকতা,সন্ত্রাসী তৎপরতা চালিয়ে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যূত করা যাবে না। আওয়ামী লীগের শক্তি জনগণ ও বঙ্গবন্ধুর আদর্শ। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নত সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হচ্ছে। আমরা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলবো।’ মঙ্গলবার গোপালগঞ্জ সদর উপজেলা ও পৌর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন তিনি। শেখ সেলিম আরো বলেন, খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের রক্ষায় জঙ্গি, সন্ত্রাসী, যুদ্ধাপরাধী, আলকায়েদা, হরকাতুল জিহাদের নেতৃত্ব দিচ্ছেন। জঙ্গিদের সাথে আলোচনা মানেই তাদের উৎসাহিত করা। এ দেশে আর কোনো দিনই তারা রাষ্ট্র ক্ষমতায় আসতে পারবে না।’ বিএনপি নেত্রী খালেদা জিয়ার দেশে ফিরে আসা নিয়ে আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘তিনি আর দেশে ফিরে আসবেন কিনা তা নিয়ে সন্দেহ আছে। বাংলাদেশের জনগণ খালেদা জিয়াকে প্রত্যাখ্যান করেছে। খালেদা জিয়া দেশে ফিরে পৌর নির্বাচনের প্রচারণায় নামলে দেশের মানুষ তাকে প্রতিহত করবে।’ জিয়াউর রহমানকে পাকিস্তানের এজেন্ট আখ্যা দিয়ে শেখ সেলিম বলেন, ‘তিনি বাংলাদেশের সবচেয়ে বেশি ক্ষতি করেছেন। জিয়া নামধারী মুক্তিযোদ্ধা। বঙ্গবন্ধু ও জাতীয় ৪ নেতাকে হত্যা করে পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়ন করেছেন।’ তিনি বলেন, ‘খালেদা জিয়া মানুষ হত্যা করে রাজনীতি করতে চান। মানুষ হত্যা করে কোনো রাজনীতি হতে পারে না। মানুষের জন্য রাজনীতি করতে হয়।’ গোপালগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ মোহাম্মদ ইউসুফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক অ্যাড. আলহাজ শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, শ্রমবিষক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ,গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক চৌধুরী এমদাদুল হক প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়?

বিএনপির ক্রান্তিকাল চলছে : শেখ সেলিম

আপডেট টাইম : ১১:৪৩:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০১৫