ঢাকা ১১:০০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

খালেদা জিয়া ‘লেডি লাদেন’: শেখ সেলিম

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৩৬:১২ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০১৫
  • ৭২১ বার

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘লেডি লাদেন’ আখ্যা দিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম।
সোমবার বিকালে টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
শেখ সেলিম বলেন, ‘খালেদা জিয়া জঙ্গি নেত্রী, তালেবান নেত্রী। তিনি লেডি লাদেনের ভূমিকা পালন করছেন। গুপ্ত হত্যা, বিদেশী হত্যা ও পুলিশ হত্যা করছেন। এদেশের মাটিতে তার বিচার হবে। এ ভয়ে তিনি বিদেশে পালিয়ে গেছেন।’
খালেদা জিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘গুপ্ত হত্যা ও সন্ত্রাস-নৈরাজ্য সৃষ্টি করে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা যাবে না। এসব করতে থাকলে রাজনীতি করার কোনো অধিকার আপনার থাকবে না।’
আওয়ামী লীগের এ প্রেসিডিয়াম সদস্য আরও বলেন, ‘জিয়াউর রহমান ছিলেন পাকিস্তানিদের এজেন্ট, নামধারী মুক্তিযোদ্ধা। তার বিভিন্ন কর্মকাণ্ডে তা প্রমাণিত।’
সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য কাজী আকরামউদ্দীন আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ ও জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন, বিএম মোজাম্মেল হক, বাহাউদ্দিন নাসিম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক লে. কর্নেল (অব.) মুহা. ফারুক খান, ধর্ম-বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আবদুল্লাহ প্রমুখ।
সম্মেলনে শেখ আবদুল হালিমকে সভাপতি পদে এবং আবুল বাশার খাযেরকে সাধারণ সম্পাদক পদে পুনরায় নির্বাচিত করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

খালেদা জিয়া ‘লেডি লাদেন’: শেখ সেলিম

আপডেট টাইম : ০৮:৩৬:১২ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০১৫