ঢাকা ০৯:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

ব্যবসায়ীদের জন্য আরো সুখবর আছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৪০:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০১৫
  • ৪৭৯ বার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছি।  সবচেয়ে বড় বিষয়, গ্রামের মানুষের আর্থসামাজিক উন্নয়ন হয়েছে। বিনিয়োগের পরিবেশ সৃষ্টি করেছি। প্রত্যেক এলাকায় অর্থনৈতিক অঞ্চল তৈরি করেছি। সেখানে বিশেষ প্রণোদনা দিয়ে ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান জানাচ্ছি। ভবিষ্যতে ব্যবসায়ীদের জন্য আরো সুখবর আছে, যা বাজেটে ঘোষণা করা হবে। সবচেয়ে বেশি ব্যবসায়ের সুযোগ করে দিয়েছে আওয়ামী লীগ সরকার।  আমরা বেসরকারি খাতকে শক্তিশালী করতে সব সময় কাজ করেছি।’

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান প্রধানমন্ত্রী। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এ অনুষ্ঠানের আয়োজন করে।

প্রধানমন্ত্রী বলেন, ‘রপ্তানি ১০ বিলিয়ন থেকে ৩০ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। বিদেশে রপ্তানির পাশাপাশি দেশে বাজার সৃষ্টি করতে হবে। আর আমরা প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক উন্নয়ন করেছি। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।’

এ সময় দেশের মানুষের কথা চিন্তা করে ব্যবসা করার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, ‘প্রতিশ্রুতি দিয়েছিলাম, ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলব। আজ সবার হাতে ইন্টারনেট। গ্রামের মানুষ অনলাইনে তাদের কাজ করছে। দেশের ৭০ শতাংশ মানুষ বিদ্যুৎ পাচ্ছে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করেছে এই সরকার। আমাদের একটাই লক্ষ্য- বাংলাদেশ হবে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত। ২০১৮ সালের মধ্যে দেশে হতদরিদ্র থাকবে না। বাংলাদেশে দারিদ্র্যের হার ২৪ শতাংশ। এই সরকারের আমলেই আরো ১০ শতাংশ দারিদ্র্য কমানো হবে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

ব্যবসায়ীদের জন্য আরো সুখবর আছে

আপডেট টাইম : ০৬:৪০:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০১৫