ঢাকা ০২:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় পর্যাপ্ত অর্থায়নের আহ্বান খলিলুর রহমানের টিআরপির জন্য যারা কাজ করেছেন, তাদের হেদায়েত কামনা করি : অনন্ত জলিল প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে : রিজভী পোশাক শ্রমিকদের জন্য ওএমএস কর্মসূচি শুরু : ৩০ টাকা কেজিতে মিলছে চাল বিএ পর্যন্ত নারী শিক্ষাকে অবৈতনিক করতে সরকারকে অনুরোধ করব : স্পিকার প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী বিদ্যালয়ের ছোট্ট ‘পিনু’ আজ প্রধানমন্ত্রী, আরেক ছাত্র চিফ হুইপ মনি: গর্বিত প্রবীণ শিক্ষাবিদ এমপি নুসরাতের বাড়িতে আগুন: তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৪ সদস্যের কমিটি আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি: রাষ্ট্রপতি নেত্রকোনায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও সহযোগী সংগঠনের ১৫ নেতা-কর্মী গ্রেপ্তার

অনুমতি ছাড়াই গুলি চালাতে পারবে পুলিশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:১১:১২ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০১৫
  • ৯৯৫ বার

চেকপোস্ট কিংবা টহলকালে আক্রান্ত হলেই গুলি চালাতে পারবেন পুলিশ সদস্যরা। এ জন্য পূর্ব অনুমতি লাগবে না। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া এ নির্দেশনা দেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশ সদর দফতরে অনুষ্ঠিত ডিএমপির বিভিন্ন জোনের উপ-কমিশনার (ডিসি) ও অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠককালে তিনি এ নির্দেশ দেন।
বৈঠকে উপস্থিত থাকা একজন উপ-কমিশনার (ডিসি) নাম প্রকাশ না করার শর্তে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি যেন না হয়, কমিশনার সেই নির্দেশ দিয়েছেন। এ ছাড়া নিরাপত্তা জোরদার করতে নজরদারি বাড়াতে বলা হয়েছে। টহল বা চেকপোস্টে পুলিশ গুলিবিদ্ধ হবে, সন্ত্রাসীরা গুলি করে চলে যাবে, আর পুলিশ গুলি করবে না, এটা হতে পারে না। নিজেদের রক্ষায় গুলি চালাতে হবে। এ ক্ষেত্রে কারোর অনুমতি লাগবে না।
তিনি বলেন, তল্লাশি চৌকিতে দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যদের বুলেটপ্রুফ জ্যাকেট পড়তে বলা হয়েছে। এ ছাড়া চেকপোস্টে অন্তত একটি অস্ত্রে গুলিভর্তি করে রাখতে বলা হয়েছে।
জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) জাহাঙ্গীর আলম সরকার বলেন, অফিসিয়ালি এ ধরনের নির্দেশনা জারি করা হয়নি। তবে আন-অফিসিয়ালি পুলিশ সদস্যদের সতর্ক করা হয়েছে।
উল্লেখ্য, ২২ অক্টোবর রাজধানীর গাবতলীতে চেকপোস্টে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে পুলিশের সহকারী উপপরিদর্শক ইব্রাহিম নিহত হন। এরপর ৪ নভেম্বর আশুলিয়ায় একইভাবে চেকপোস্টে পুলিশের ওপর হামলা করে দুর্বৃত্তরা। এতে কনস্টেবল মুকুল হোসেন নিহত হন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় পর্যাপ্ত অর্থায়নের আহ্বান খলিলুর রহমানের

অনুমতি ছাড়াই গুলি চালাতে পারবে পুলিশ

আপডেট টাইম : ০৩:১১:১২ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০১৫