ঢাকা ১০:৩১ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ডাকাত আতঙ্কে পর্যটকশূন্য কিশোরগঞ্জের হাওর ভেঙে পড়েছে পর্যটন অর্থনীতি, বিপাকে হাজারো মানুষের জীবিকা শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস

অভিন্ন নীতিমালা প্রত্যাহারের দাবিতে পবিপ্রবি শিক্ষক সমিতির মানববন্ধন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:১৭:৪১ অপরাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০১৯
  • ৪৮২ বার

পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, পদোন্নতি ও পদোন্নয়নের ক্ষেত্রে অভিন্ন নীতিমালা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) শিক্ষক সমিতি। রোববার দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আয়োজিত মানববন্ধনে শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. আবুল কাশেম চৌধুরীর সভাপতিত্বে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন- শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. শাহিন হোসেন, সাবেক সভাপতি প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত, সাবেক সাধারন সম্পাদক প্রফেসর জেহাদ পারভেজ, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর বদিউজ্জামান, সিএসই অনুষদের ডিন প্রফেসর ড. এস. এম. তাওহিদুল ইসলাম প্রমুখ।

এসময় শিক্ষক নেতারা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল, জ্যেষ্ঠাতার ভিত্তিতে শিক্ষকদের দ্বিতীয় গ্রেড থেকে প্রথম গ্রেডে উন্নতির ক্ষেত্রে চলমান ২৫ শতাংশ থেকে ৫০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করতে হবে এবং শিক্ষকদের গবেষণা ভাতা বৃদ্ধি করতে হবে বলে দাবি জানান।

শিক্ষকদের দাবি না মানলে ভবিষ্যতে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন শিক্ষক নেতারা। মানববন্ধনে প্রায় দেড় শতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ডাকাত আতঙ্কে পর্যটকশূন্য কিশোরগঞ্জের হাওর ভেঙে পড়েছে পর্যটন অর্থনীতি, বিপাকে হাজারো মানুষের জীবিকা

অভিন্ন নীতিমালা প্রত্যাহারের দাবিতে পবিপ্রবি শিক্ষক সমিতির মানববন্ধন

আপডেট টাইম : ০৪:১৭:৪১ অপরাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০১৯