ঢাকা ১১:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

বৃহস্পতিবার ‘গাঙচিল’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৪৩:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০১৯
  • ৩২৬ বার

হাওর বার্তা ডেস্কঃ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হওয়া বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার ‘গাঙচিল’ আগামী বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন।

সোমবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ফরহাত হাসান জামিল জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল সাড়ে ১১টায় বিমানটি প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। পরের দিন বিকেল ৫টায় ঢাকা থেকে যাত্রী নিয়ে আবুধাবি যাবে বিমানটি।

গত ২৫ জুলাই উড়োজাহাজটি সিয়াটল থেকে ঢাকায় নিয়ে আসা হয়। ‘গাঙচিল’ যুক্ত হওয়ার মধ্য দিয়ে ড্রিমলাইনার উড়োজাহাজের সংখ্যা দাঁড়ালো তিনটিতে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পছন্দে উড়োজাহাজটির নামকরণ করা হয়েছে ‘গাঙচিল’।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ঢাকা ও আশপাশে দুপুরের মধ্যে ঝড়ের আভাস

বৃহস্পতিবার ‘গাঙচিল’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ১২:৪৩:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০১৯