ঢাকা ১০:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

যুক্তরাষ্ট্রকে চীনের সতর্কতা: রাষ্ট্রদূতকে তলব

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:০১:১৪ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০১৫
  • ৩৬৮ বার

চীনা প্রতিরক্ষামন্ত্রী চাং ওয়ানকুয়ান বলেছেন, দক্ষিণ চীন সাগরে গত সপ্তাহে মার্কিন যুদ্ধজাহাজের তৎপরতা তাঁর দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করেছে। চীনের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলে—এমন আর কোনো বিপজ্জনক পদক্ষেপ যুক্তরাষ্ট্রের নেওয়া উচিত নয় বলেও মন্তব্য করেছেন ওয়ানকুয়ান।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, গতকাল মঙ্গলবার কুয়ালালামপুরে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ কার্টারের উদ্দেশে এমন মন্তব্য করেছেন চীনা প্রতিরক্ষামন্ত্রী। বুধবার চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ-সংক্রান্ত তথ্য জানানো হয়েছে।

এদিকে মার্কিন নৌবাহিনীর শীর্ষস্থানীয় কর্মকর্তা অ্যাডমিরাল হ্যারি হ্যারিস বলেছেন, আন্তর্জাতিক আইনে সিদ্ধ এমন যেকোনো স্থানে তৎপরতা চালিয়ে যাবে যুক্তরাষ্ট্র। দক্ষিণ চীন সাগরও এর বাইরে নয়।

দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ অংশে চীনের কৃত্রিম দ্বীপপুঞ্জের কাছ দিয়ে একটি মার্কিন যুদ্ধজাহাজ অতিক্রমের ঘটনার এক সপ্তাহ পর গতকাল চীনের রাজধানী বেইজিংয়ে ওই মন্তব্য করেন হ্যারিস।

ওই দ্বীপপুঞ্জের কাছে মার্কিন যুদ্ধজাহাজ পাঠানোর ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে চীন। দেশটি প্রতিবাদ জানাতে বেইজিংয়ে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকেও তলব করে। এ ঘটনায় দুই দেশের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

যুক্তরাষ্ট্রকে চীনের সতর্কতা: রাষ্ট্রদূতকে তলব

আপডেট টাইম : ০৮:০১:১৪ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০১৫