ঢাকা ০৩:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ইটনায় বন্যায় ক্ষতিগ্রস্ত ব্র্যাক সদস্যদের মাঝে হাঁসের বাচ্চা ও সবজি বীজ বিতরণ তালবাহানায় আটকে গভর্নিং বডি নির্বাচন, প্রশ্নের মুখে আইডিয়াল কর্তৃপক্ষ অবহেলায় অনেক স্কুলের অবকাঠামোর বেহাল দশা: জুবাইদা রহমান গ্লোবাল পিস ইনডেক্স ২০২৬ দক্ষিণ এশিয়ায় চতুর্থ শান্তিপূর্ণ দেশ বাংলাদেশ ক্রমান্বয়ে স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত করা হবে পুরস্কারের গাড়ি মাকে উপহার দেবেন তাওহীদ হৃদয় ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ জিয়াউর রহমানের জীবন ও দর্শন নিয়ে গবেষণার আহ্বান ফখরুলের পাখির চোখে সীমান্ত পাহারার ছক, কঠোর নজরদারি বাড়াচ্ছে সরকার বেনজীরের গ্রেপ্তারের খবরে আনন্দিত পরীমণি

ঈদেও রোগীদের সেবা করা ডাক্তাররা প্রশংসার দাবিদার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৭:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০১৯
  • ৩০৩ বার

হাওর বার্তা ডেস্কঃ স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, গত ২৪ ঘণ্টায় (১২ আগস্ট সকাল ৮টা থেকে ১৩ আগস্ট সকাল ৮টা পর্যন্ত) সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ভর্তি রোগীর সংখ্যা ১২শ জন, যা একদিন আগের ২৪ ঘণ্টায় ছিল ২ হাজার ৯৩ জন।

তিনি বলেন, বর্তমানে সারাদেশের হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা ৭ হাজার ৫শ ৪৭ জন, যা আগের দিন ছিল ৮ হাজার ৬ জন। এ পর্যন্ত ডেঙ্গুতে নিশ্চিত মৃত্যুর সংখ্যা ৪০ জন।

মঙ্গলবার (১৩ আগস্ট) রাজধানীর বেশ কয়েকটি হাসপাতাল পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন।

মঙ্গলবার রাজধানীর কুর্মিটোলা, কুয়েত মৈত্রী হাসপাতাল ও সিএমএইচ হাসপাতাল পরিদর্শন করে ডেঙ্গু রোগীদের চিকিৎসার সার্বিক অবস্থা সরেজমিনে পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সারাদেশে গত ২৪ ঘণ্টায় যেভাবে হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তির সংখ্যা কমে যাচ্ছে তার বড় কৃতিত্ব হচ্ছে দেশের সাধারণ মানুষের ডেঙ্গু সচেতনতা বাড়া। পাশাপাশি স্বাস্থ্যখাতে কর্মরত ডাক্তার, নার্সসহ সবাই পরিবারের সঙ্গে ঈদের আনন্দের কথা বাদ দিয়ে যেভাবে রোগীদের সেবা করছেন তার জন্য স্বাস্থ্যখাতের সবাই প্রশংসার দাবি রাখে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ইটনায় বন্যায় ক্ষতিগ্রস্ত ব্র্যাক সদস্যদের মাঝে হাঁসের বাচ্চা ও সবজি বীজ বিতরণ

ঈদেও রোগীদের সেবা করা ডাক্তাররা প্রশংসার দাবিদার

আপডেট টাইম : ১০:২৭:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০১৯