ঢাকা ০৭:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা

উপমন্ত্রী সাহেবতো আর মানুষ খুন করেননি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৬:২১ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০১৫
  • ৬৮৪ বার

ক্ষুব্ধ হয়ে যুগ্ম সচিবের কক্ষে ভাঙচুর করায় উপমন্ত্রী আরিফ খান জয়ের সমালোচনা করেছেন জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ।

আজ সোমবার দুপুরে তিনি তার ফেসবুক পেইজে এ সংক্রান্ত একটি নিউজের লিঙ্ক শেয়ার করে কিছু মন্তব্য করেছেন। পাঠকদের জন্য পার্থের সেই মন্তব্যগুলো এখানে হুবহু তুলে ধরা হলো:

“এটা আর এমন বড় কি, উপমন্ত্রী সাহেবতো আর মানুষ খুন করেননি, মাতাল হয়ে শিশুকে গুলি করেননি, শেয়ার মার্কেট ধ্বংস করেননি, BASIC ব্যাংক লুট করেননি , ইয়াবা ব্যাবসা করেননি, ব্যাংক এর মালিক হননি, এছাড়াও আরও যে শতশত গুণে সরকার দলীয় বহু নেতারা গুণান্বিত সেই গুণ তো দেখান নি। উপমন্ত্রী সাহেবের আচরণ দেখে কিছু কিছু ফ্ল্যাট এর মালিকের কথা মনে পরে যাদের বাড়ীর দারোয়ান স্যালুট না দিলে প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে উঠে …এর কারন সারা পৃথিবীতে ঐ একটা স্যালুটই উনি পান আর তখনি উনি নিজেকে সাহেব সাহেব মনে করেন।”

প্রসঙ্গত, যুব দিবসের অনুষ্ঠানের ব্যানারে নাম না থাকায় ক্ষুব্ধ হয়ে গতকাল রবিবার যুগ্ম সচিবের কক্ষে চড়াও হন উপমন্ত্রী আরিফ খান জয়। নিজেই টেবিলের কাচ, কম্পিউটার, টেফিফোন সেট তছনছ করেন। ছুড়ে ফেলে দেন ফাইলপত্র। তালা লাগিয়ে দেন এক সহকারী সচিবের কক্ষে। একজন মন্ত্রীর এমন কর্মকাণ্ডে বিস্মিত হয়েছেন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। ঘটনার পর পুরো সচিবালয়জুড়ে শুরু হয় আলোচনা-সমালোচনা। যদিও আরিফ খান জয় জানিয়েছেন ভুল বোঝাবুঝি থেকে এ ঘটনা ঘটেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়?

উপমন্ত্রী সাহেবতো আর মানুষ খুন করেননি

আপডেট টাইম : ১০:৩৬:২১ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০১৫